Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বাংলায় ওয়াকফ সম্পত্তি রক্ষা করবেন তিনি, মুসলিমদের বার্তা মমতার

বাংলায় ওয়াকফ সম্পত্তি রক্ষা করবেন তিনি, মুসলিমদের বার্তা মমতার

Online Desk এপ্রিল 9, 2025
20250409_171308.jpg

ওঙ্কার ডেস্ক: ওয়াকফ বিল (বর্তমানে আইন) নিয়ে চলছে রাজনৈতিক তরজা। সেই আবহে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ওয়াকফ সম্পত্তি তিনি রক্ষা করবেন বলে সংখ্যালঘু মুসলিমদের আশ্বস্ত করলেন রাজ্যের প্রশাসনিক প্রধান।

বুধবার নেতাজি ইন্ডোরে জৈন সম্প্রদায়ের এক অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে ওয়াকফ নিয়ে বাংলার সংখ্যালঘুদের আশ্বস্ত করেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি জানি ওয়াকফ সম্পত্তি নিয়ে সংখ্যালঘুদের মনে একটা দুঃখ আছে। আপানারা ভরসা রাখুন, বাংলায় এমন কিছু হবে না যাতে বিভাজন হয়। সবাইকে একসঙ্গে থেকে বাঁচতে হবে।’ মমতা আরও বলেন, ‘আপনারা সবাই একসঙ্গে বাঁচার কথা বলুন। কেউ কেউ রাজনৈতিক প্ররোচনা দেয়। আমি বলছি, দিদি আছে, দিদি আপনাদের রক্ষা করবে। আপনাদের সম্পত্তি রক্ষা করবে। কেউ উস্কানিতে পা দেবেন না।’

উল্লেখ্য সংসদের নিম্ন কক্ষ লোকসভা এবং উচ্চ কক্ষ রাজ্যসভায় সংশোধিত ওয়াকফ বিল পাশ হয়ে যায়। যদিও বিরোধীরা আপত্তি করেছিল এই বিলের। কিন্তু সেই আপত্তি উপেক্ষা করে মোদী সরকার বিল পাশ করিয়ে নিয়েছে। শুধু তাই নয়, দুই কক্ষে বিলটি পাশ হয়ে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সেটিতে সই করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ফলে বিলটি আইনে পরিণত হয়ে গিয়েছে বর্তমানে। ইতিমধ্যে বিলটির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে।

Post Views: 128

Continue Reading

Previous: পকসো কেসে অভিযুক্ত যুবকের রহস্যমৃত্যু, হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Next: মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি ছিঁড়ে প্রতিবাদ বিজেপি নেতার, বিক্ষোভে সামিল এসএসসি চাকরিপ্রার্থীরা

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.