Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিশেষ খবর
  • পকসো কেসে অভিযুক্ত যুবকের রহস্যমৃত্যু, হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

পকসো কেসে অভিযুক্ত যুবকের রহস্যমৃত্যু, হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

Online Desk এপ্রিল 9, 2025
Sonarpur-death.jpg

নিজস্ব সংবাদদাতা, সোনারপুর : নরেন্দ্রপুর থানার অন্তর্গত ফরতাবাদ এলাকায় একটি হোমে নাবালক এক যুবকের রহস্যজনক মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত যুবকের নাম সন্দীপ সিং (২১)। পরিবার সূত্রে জানা গেছে, তাঁর বিরুদ্ধে চেতলা থানায় পকসো আইনে একটি মামলা চলছিল। এছাড়া অতিরিক্ত মাদকদ্রব( গাঁজা )সেবনের অভিযোগে ২০২৩ সালের ৯ ডিসেম্বর থেকে তাঁকে ‘আরোগ্য নিকেতন’ নামে একটি হোমে রাখা হয়েছিল।
জানা গিয়েছে, এই হোমটি গত তিন মাস ধরে ফরতাবাদ এলাকার একটি বাড়িতে চালু হয়েছে। যদিও প্রতিষ্ঠানটির বয়স প্রায় ৯ বছর, তবে নতুন ঠিকানায় কার্যক্রম শুরু হয়েছে সাম্প্রতিক কালে। স্থানীয় সূত্রে খবর, ৬ এপ্রিল সন্দীপ সিং হোমের বাথরুমে গলায় গামছা জড়িয়ে আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে অনুমান। তাঁকে উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, মৃতের বাবা জানিয়েছিলেন যে ৫ এপ্রিল তিনি ছেলেকে বাড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে ওই দিন ও পরদিন পরিবারের সঙ্গে হোম কর্তৃপক্ষের কোনও যোগাযোগ হয়নি। এর পরেই ওই ভোররাতে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখা হচ্ছে আত্মহত্যার পেছনে অন্য কোনও কারণ ছিল কি না।
রাজপুর-সোনারপুর পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল দাস জানান, তাঁর ওয়ার্ডে এই ধরনের হোম পরিচালিত হচ্ছে, সে বিষয়ে তিনি অবগত ছিলেন না। তাঁর অভিযোগ, পৌরসভার বা স্থানীয় কাউন্সিলরদের কোনওরকম অনুমতি ছাড়াই হোমটি পরিচালিত হচ্ছিল। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত ও দায়িত্ব নিরূপণের দাবি জানিয়েছেন। ঘটনার পর হোম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এই ঘটনার পর হোমের নিরাপত্তা ব্যবস্থা, তদারকি এবং পরিচালনা নিয়ে প্রশ্ন উঠছে।

Post Views: 177

Continue Reading

Previous: কর্নাটকের গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ল শতাধিক বাড়ি
Next: বাংলায় ওয়াকফ সম্পত্তি রক্ষা করবেন তিনি, মুসলিমদের বার্তা মমতার

সম্পর্কিত গল্প

Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Tarak.jpg

কারখানার পাশে স্তূপীকৃত করে রাখা পুরসভার বালতি! অভিযোগের তির প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের দিকে

Online Desk জুন 7, 2026
WhatsApp-Image-2026-06-07-at-2.55.28-PM.jpeg

ব্লাড ক্যান্সার আক্রান্ত মহিলার পাশে পুলিশ কর্মী

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.