Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কর্নাটকের গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ল শতাধিক বাড়ি

কর্নাটকের গ্রামে বিদ্যুৎ বিভ্রাটের জেরে পুড়ল শতাধিক বাড়ি

Online Desk এপ্রিল 9, 2025
20250409_162202.jpg

ওঙ্কার ডেস্ক: শর্ট সার্কিটের জেরে আগুন লেগেছিল। আর সেই আগুন পর পর গ্রাস করল শতাধিক বাড়ি। কর্নাটকের ইয়াদগির জেলার জালিবেঞ্চিতে আচমকা এমন ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। মঙ্গলবার রাতে এই অগ্নিকাণ্ডের জেরে দু জন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। সেই সঙ্গে পুড়ে খাক হয়ে গিয়েছে টিভি, পাখা, ফ্রিজ-সহ গৃহস্থালির বহু সরঞ্জাম।

ভয়াবহ এই ঘটনার বেশ কয়েকটি ভিডিও ইতিমধ্যে সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে বৈদ্যুতিক খুঁটি থেকে ছড়িয়ে পড়া আগুন দেখা গিয়েছে। সেই সঙ্গে বাড়ির ছাদ থেকে ধোঁয়া বের হতে এবং বাড়ির ভেতরের অংশ পুড়ে যাওয়ার দৃশ্যও দেখা গিয়েছে ওই সমস্ত ভিডিওতে। অগ্নিকাণ্ডের ঘটনায় যে দু’জন আহত হয়েছেন, তাদের অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। ঘটনার খবর পেয়ে দমকল পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, রাতে এই অঞ্চল দমকা হাওয়ার কারণে বিদ্যুতের দুটি তার এক হয়ে গিয়ে শর্ট সার্কিটের ঘটনা ঘটেছে। তবে সরকারি ভাবে এখনও এই বিষয়ে নিশ্চিত করা হয়নি।

স্থানীয় বিদ্যুৎ সরবরাহ সংস্থা জিইএসসিওএম – এর আধিকারিকরা ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত গ্রামটি পরিদর্শন করেছেন। বর্তমানে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করার চেষ্টা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত বিদ্যুতের লাইন মেরামত করতে কাজ করছেন কর্মীরা। অন্যদিকে স্থানীয়দের অভিযোগ, জালিবেঞ্চিতে বিদ্যুতের তারগুলি বহু পুরানো। সেগুলি পাল্টানো হয়নি বলে দাবি।

Post Views: 128

Continue Reading

Previous: শান্তিপুরে সম্প্রীতির বার্তা : রাম নবমীর শোভাযাত্রায় হিন্দু-মুসলিম ভাতৃত্বের ছবি
Next: পকসো কেসে অভিযুক্ত যুবকের রহস্যমৃত্যু, হোমের বাথরুমে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.