Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • বঞ্চিত ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ২১ ফেব্রুয়ারিঃ মমতা

বঞ্চিত ২১ লক্ষ মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে ২১ ফেব্রুয়ারিঃ মমতা

Online Desk ফেব্রুয়ারি 3, 2024
000000_Mamata-Ji.png

সোমনাথ মুখোপাধ্যায়, ওঙ্কার বাংলাঃ ১০০ দিনের কাজ করে বঞ্চিত বাংলার ২১ লক্ষ মানুষ। পায়নি তাদের বকেয়া টাকা। আগামী ২১ ফেব্রুয়ারি সেই বকেয়া টাকা দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ধরনামঞ্চ থেকে এমনটাই ঘোষণা করলেন খোদ মমতা।
বাংলার ২১ লক্ষ মানুষ বঞ্চিত। ১০০ দিনের কাজ করেও কেন্দ্রের সরকার তাদের টাকা দেয়নি। বকেয়া পাওনার দাবি এবং কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘণ্টা ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ধরনামঞ্চ থেকেই মমতা ঘোষণা করলেন, ১০০ দিনের কাজে বঞ্চিত ২১ লক্ষ মানুষ বকেয়া টাকা দেবে মা মাটি মানুষের সরকার। আগামী ২১ ফেব্রুয়ারি সেই বকেয়া সেই টাকা পৌঁছে যাবে বঞ্চিতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
যে ২১ লক্ষ মানুষের মজুরি কেন্দ্রীয় সরকার মেটায়নি তার পরিমাণ সাড়ে সাত হাজার কোটি টাকা, তা এর আগে একাধিক বার জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এই টাকা দেওয়ার ফলে রাজ্যের কোষাগারে চাপ পড়বে বলে এদিন স্বীকার করেন তিনি। মমতা আরও বলেন, কিন্তু তা সত্ত্বেও এই কাজ করতে হচ্ছে। কারণ কেন্দ্র টাকা দিচ্ছে না। সামনে ৮ ফেব্রুয়ারি রাজ্য বাজেট রয়েছে। সেখানে এই অর্থের বরাদ্দ করা হবে। প্রসঙ্গত, শনিবার মমতার সঙ্গে ধরনামঞ্চে দেখা গেল দিল্লির প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদবকে। সম্প্রতি নিজের রাজনৈতিক দল খুলেছেন যোগেন্দ্র।

Post Views: 97

Continue Reading

Previous: শনিবার মেঘাডার্বির অপেক্ষায় যুবভারতী
Next: বজায় থাকবে ঘন কুয়াশার দাপট

সম্পর্কিত গল্প

H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
GYANESH.jpg

রবিবাসরীয় সন্ধ্যায় বঙ্গে কমিশনের ফুল বেঞ্চ, কালীঘাটে পুজো দেবেন জ্ঞানেশ কুমার

Online Desk মার্চ 8, 2026

You may have missed

kamal-hasan.png

রাশিয়া থেকে তেল কেনায় ট্রাম্পের ‘অনুমতি’ নিয়ে তুলোধোনা অভিনেতা কামাল হাসানের

Online Desk মার্চ 8, 2026
H-7.jpg

ভবঘুরেদের ঘর, বাঁশবেড়িয়ায় নিরাশ্রয় মানুষদের জন্য আশ্রয়স্থলের উদ্বোধন অনুষ্ঠানে প্রহ্লাদ রায় গোয়েঙ্কা

Online Desk মার্চ 8, 2026
SHANTANU.jpg

মতুয়াগড়ে নয়া রাজনৈতিক সমীকরণ? শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক তৃণমূল বিধায়ক মুকুটমনি অধিকারীর

Online Desk মার্চ 8, 2026
amit-shah-2.png

প্রেসিডেন্টের বঙ্গসফরের বৃতান্ত জানতে চেয়ে মুখ্যসচীবকে চিঠি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

Online Desk মার্চ 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.