Skip to content
মে 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • প্রকাশিত হল হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

প্রকাশিত হল হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

Online Desk মে 8, 2026
madrasa.jpg

ওঙ্কার ডেস্ক: হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফলাফল প্রকাশিত হল। পরীক্ষা শেষ হওয়ার প্রায় ৮৩ দিনের মাথায় শুক্রবার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এদিন পর্ষদের সভাপতি আবু তাহের কামরুদ্দিন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন।

পর্ষদের দেওয়া তথ্য অনুসারে, মাদ্রাসা পরীক্ষায় পাশের হারে এগিয়ে ছাত্রীরা। ছাত্রদের তুলনায় পাশের হারে এগিয়ে তারা। ছাত্রীদের মধ্যে পাশের হার ৫৮.৩৪ শতাংশ। অন্য দিকে ছাত্রদের মধ্যে পাশের হার ৪১.৬৬ শতাংশ। পর্ষদ জানিয়েছে চলতি বছরে হাই মাদ্রাসা পরীক্ষায় অংশ নিয়েছিল ৪২ হাজার ৭৪৪ জন পরীক্ষার্থী। আর আলিম পরীক্ষায় অংশ নিয়েছিল ১১ হাজার ৩৫০ জন পড়ুয়া। এ ছাড়া ফাজিল পরীক্ষায় বসেছিল ৫ হাজার ৪০৮ জন। হাই মাদ্রাসার পরীক্ষায় ৭৮১ নম্বর পেয়ে যুগ্ম ভাবে প্রথম হয়েছে দুই ছাত্র। তারা হল মুর্শিদাবাদের ভবতা আজিজিয়া হাই মাদ্রাসার মহম্মদ মুস্তাক নাজিম এবং মালদহের এনএমএস হাই মাদ্রাসার শাহান আখতার। ৭৮০ পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে মালদহের ফতেখানি বিএমএস হাই মাদ্রাসার মহম্মদ শাকিল হোসেন। এ ছাড়া তৃতীয় হয়েছে কোচবিহারের এক ছাত্র। ওই জেলার মুন্সিরহাট সাহেকিয়া হাই মাদ্রাসার মিরাজ রহমান ৭৭৮ নম্বর পেয়ে তৃতীয় হয়েছে।

এদিন আলিম পরীক্ষার ফল প্রকাশ হতে দেখা গিয়েছে ৮৬২ নম্বর পেয়ে প্রথম হয়েছে এক ছাত্রী। সে উত্তর ২৪ পরগনার নুর-উন-নবি সিনিয়র মাদ্রাসার পড়ুয়া। নাম মির সাদিয়া জাহিন। ৮৩৫ নম্বর পেয়ে দ্বিতীয় হয়েছে হুগলির ফুরফুরা ফাতিয়া সিনিয়র মাদ্রাসার হাসিব হাসান। তৃতীয় হয়েছে উত্তর ২৪ পরগনার রাজাপুর দারউস সালাম সিনিয়র মাদ্রাসার তমান্না খাতুন। তার প্রাপ্ত নম্বর ৮২৬।

Post Views: 18

Continue Reading

Previous: পঞ্জাব বিস্ফোরণ বিতর্কে ভগবন্ত মানকে ঘিরে রাজনৈতিক ঝড়, আইনি পদক্ষেপের দাবি বিজেপির
Next: পুদুচেরিতে ফের এনডিএ সরকার, পঞ্চমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন রঙ্গস্বামী

সম্পর্কিত গল্প

puducheri.png

পুদুচেরিতে ফের এনডিএ সরকার, পঞ্চমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন রঙ্গস্বামী

Online Desk মে 8, 2026
man.png

পঞ্জাব বিস্ফোরণ বিতর্কে ভগবন্ত মানকে ঘিরে রাজনৈতিক ঝড়, আইনি পদক্ষেপের দাবি বিজেপির

Online Desk মে 8, 2026
bjp-flag.jpg

‘তৃণমূলের সন্ত্রাসে খুন’ হয়েছেন যে সব বিজেপি কর্মী, শপথ অনুষ্ঠানে তাঁদের পরিবারকে আমন্ত্রণ

Online Desk মে 8, 2026

You may have missed

puducheri.png

পুদুচেরিতে ফের এনডিএ সরকার, পঞ্চমবার মুখ্যমন্ত্রী হচ্ছেন রঙ্গস্বামী

Online Desk মে 8, 2026
madrasa.jpg

প্রকাশিত হল হাই-মাদ্রাসা, আলিম, ফাজিল পরীক্ষার ফল, পাশের হারে এগিয়ে ছাত্রীরা

Online Desk মে 8, 2026
man.png

পঞ্জাব বিস্ফোরণ বিতর্কে ভগবন্ত মানকে ঘিরে রাজনৈতিক ঝড়, আইনি পদক্ষেপের দাবি বিজেপির

Online Desk মে 8, 2026
bjp-flag.jpg

‘তৃণমূলের সন্ত্রাসে খুন’ হয়েছেন যে সব বিজেপি কর্মী, শপথ অনুষ্ঠানে তাঁদের পরিবারকে আমন্ত্রণ

Online Desk মে 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.