Skip to content
মার্চ 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীর উপর হামলা, গ্রেফতার স্বামী

কন্যাসন্তান জন্ম দেওয়ায় স্ক্রু ড্রাইভার দিয়ে স্ত্রীর উপর হামলা, গ্রেফতার স্বামী

Online Desk এপ্রিল 13, 2025
attack.jpg

ওঙ্কার ডেস্ক: কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন স্ত্রী। আর সেই ‘অপরাধে’ তাঁর উপর স্ক্রু ড্রাইভার দিয়ে হামলা চালালেন স্বামী। ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের কাশীপুরে। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরাখণ্ডের কাশীপুরের বাসিন্দা হরজিন্দর কৌর। সম্প্রতি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন তিনি। যা মেনে নিতে পারেনি তার স্বামী। অভিযোগ, দীর্ঘ দিন ধরে শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক হিসেবে ৫ লক্ষ টাকা এবং সোনা দাবি করে আসছিল। কন্যা সন্তান জন্ম দেওয়ার পর সব মিলিয়ে রাগ আরও চরমে ওঠে। হামলার একটি ভিডিওতে দেখা গিয়েছে, আক্রান্ত মহিলা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে রয়েছেন। তাঁর চুল ধরে টানছে অভিযুক্ত। অভিযুক্ত এক হাতে স্ক্রু ড্রাইভার নিয়ে মহিলার মাথায় এবং কানে আঘাত করে বলে অভিযোগ।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতিতা মহিলার মায়ের অভিযোগ, শ্বশুরবাড়ির লোকেরা যৌতুক চেয়েছিল। শুধু তাই নয় তারা পুত্র সন্তান চেয়েছিল। তিনি বলেন, ‘তারা আমার মেয়েকে ডেকে বলেছিল, তুমি বাড়ি এসো, তোমার জিনিসপত্র নিয়ে যাও, আমি তোমাকে ছেড়ে দেব।’ অভিযুক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিষয়টি নিয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Post Views: 95

Continue Reading

Previous: নাচছেন ট্রাম্প, ভাইরাল ভিডিও নিয়ে জোর চর্চা
Next: ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলা রাশিয়ার, নিহত ৩১, আহত ৮৪

সম্পর্কিত গল্প

MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
20260307_171930.jpg

‘কী ভাবে আত্মহত্যা করতে হয়’ এআই প্ল্যাটফর্মে প্রশ্ন করে চরম সিদ্ধান্ত দুই কলেজ ছাত্রীর? মন্দিরের শৌচাগার থেকে উদ্ধার দেহ

Online Desk মার্চ 7, 2026

You may have missed

saudi-air-port.png

কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, সৌদি আকাশে একাধিক ড্রোন

Online Desk মার্চ 8, 2026
saidi.png

সৌদি-ইরান সরাসরি কথা, মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝে অবস্থান স্পষ্ট করল রিয়াদ

Online Desk মার্চ 8, 2026
MODI-MAMTA.png

রাষ্ট্রপতির মন্তব্য ঘিরে বিতর্ক, তৃণমূলকে ‘লজ্জাজনক’ বললেন মোদী

Online Desk মার্চ 8, 2026
20251026_134404.jpg

প্রেমিককে সঙ্গে নিয়ে ঘুমন্ত অবস্থায় স্বামীকে বালিশ চাপা দিয়ে খুন! গ্রেফতার ২

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.