Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরে শেষ হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? ফের সরকার গঠনের সম্ভাবনার মধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ

মণিপুরে শেষ হতে চলেছে রাষ্ট্রপতি শাসন? ফের সরকার গঠনের সম্ভাবনার মধ্যেই উচ্চপর্যায়ের বৈঠকে অমিত শাহ

Online Desk জানুয়ারি 2, 2026
amit.jpg

ওঙ্কার ডেস্কঃ মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হতে চলেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতেই মণিপুরে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ শেষ হচ্ছে। মণিপুরে ফের সরকার গঠনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সেই আবহেই শুক্রবার একটি উচ্চপর্যায়ের বৈঠক ডাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
রাষ্ট্রপতি শাসন চললেও মণিপুরের বিভিন্ন এলাকায় এখনও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। সেকারণেই বর্তমান পরিস্থিতি নিয়ে কেন্দ্রীয় স্তরে পর্যালোচনা বৈঠক হতে চলেছে। সূত্রের খবর, বৈঠকে উপস্থিত থাকার কথা মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, মুখ্যসচিব পিকে গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব সিং-সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকদের।
সূত্রের খবর, বৈঠকে মূলত রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। তবে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও বাড়ানো হবে, না কি ফের সরকার গঠন হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে কুকি ও মেইতেই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে ভয়াবহ পরিস্থিতি হয় মণিপুরে। প্রাণ হারান প্রায় ২৬০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একাধিক পদক্ষেপ করা হলেও শান্তি ফেরেনি। সেকারণেই গত বছরের ফেব্রুয়ারিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন এন বীরেন সিং। এরপর ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়।

Post Views: 234

Continue Reading

Previous: প্রাসাদ ষড়যন্ত্রের শিকার কি খালেদা ? মৃত্যুদিন নিয়ে ধন্ধে বাংলাদেশ
Next: বছরের শুরু থেকেই ঠাণ্ডায় কাপছে রাজ্যবাসী, এরই মাঝে বৃষ্টির পূর্বাভাস জানালো আবহাওয়া দফতর!!

সম্পর্কিত গল্প

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

polic.jpg

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’, সিজেপি বিক্ষোভকারীদের হুমকি পুলিশকর্মীর!

Online Desk জুলাই 23, 2026
jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
bagher-ghalibaf.jpg

‘তেহরান তেল বিক্রি করতে না পারলে অন্য কেউ পারবে না’, মার্কিন যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যকে হুঁশিয়ারি ইরানের

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.