Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ছত্তিসগড়ে আত্মসমর্পণ ৯ মাওবাদীর, মাথার দাম ছিল ৪৭ লক্ষ টাকা

ছত্তিসগড়ে আত্মসমর্পণ ৯ মাওবাদীর, মাথার দাম ছিল ৪৭ লক্ষ টাকা

Online Desk জানুয়ারি 23, 2026
maoist.jpg

ওঙ্কার ডেস্ক: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগেই ঘোষণা করেছেন চলতি বছরের মার্চ মাসের মধ্যে দেশকে মাওবাদী মুক্ত করা হবে বলে। তার পর থেকে দেশের বিভিন্ন জায়গায় অতিবামপন্থী সংগঠনের ক্যাডারদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হতে দেখা গিয়েছে। আবার কোথাও মাওবাদীরা অস্ত্র নিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করছেন। সেই ধারাবাহিকতায় ছত্তিসগড়ে ধমতারি জেলায় আরও নয় জন মাওবাদী আত্মসমর্পণ করলেন। নয় জনের সম্মিলিত মাথার দাম ছিল ৪৭ লক্ষ টাকা। শুক্রবার তাঁরা আত্মসমর্পণ করেন বলে জানিয়েছে পুলিশ।

রায়পুর রেঞ্জের পুলিশের ইনস্পেক্টর জেনারেল অমরেশ মিশ্র জানিয়েছেন, ওড়িশার ধমতারি-গরিয়াবন্দ-নুয়াপাড়া বিভাগের মাওবাদী কমিটির অধীনে ছিল নাগরি ও সীতানদী এলাকা কমিটি এবং মৈনপুর স্থানীয় গেরিলা স্কোয়াড (এলজিএস)। আত্মসমর্পণকারীরা এই দুই কমিটির সদস্য ছিলেন। এদিন যাঁরা আত্মসমর্পণ করেছেন তাঁদের মধ্যে রয়েছেন সাত মহিলা। তিনি জানান, রাজ্য সরকারের আত্মসমর্পণ ও পুনর্বাসন নীতিতে মুগ্ধ হয়ে মাওবাদীরা আত্মসমর্পণ করেছেন।

আত্মসমর্পণকারীদের মধ্যে রয়েছেন, সীতানদী এলাকা কমিটির সম্পাদক জ্যোতি ওরফে জৈনি (২৮) এবং বিভাগীয় কমিটির সদস্য উষা ওরফে বালাম্মা (৪৫) দুজনের মাথার ছিল ৮ লক্ষ টাকা করে। বাকিরা হলেন, রামদাস মারকাম (৩০), রনি ওরফে উমা (২৫), নিরঞ্জন ওরফে পোডিয়া (২৫), সিন্ধু ওরফে সোমাদি (২৫), রীনা ওরফে চিরো (২৫), এবং আমিলা ওরফে সান্নি (২৫), প্রত্যেকের মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা করে। আরেক জন আত্মসমর্পণ করেছেন যাঁর নাম লক্ষ্মী পুনেম (১৮)। তাঁর মাথার দাম ছিল ১ লক্ষ টাকা। বালাম্মা তেলেঙ্গানায় সক্রিয় ছিলেন, বাকিরা ছত্তিসগড়ের বিভিন্ন জেলায় ছিলেন বলে ওই পুলিশ কর্তা জানান।

Post Views: 217

Continue Reading

Previous: পরিশ্রমের মূল্য বোঝাতে সন্তানদের দিয়ে ধোবি ঘাটে কাপড় কাচালেন কোরিয়ান মা
Next: বসন্তপঞ্চমীতে অভিষেক ! পরিবার নিয়ে ব্যস্ত রইলেন বাগদেবীর আরাধনায়

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.