Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • পরিশ্রমের মূল্য বোঝাতে সন্তানদের দিয়ে ধোবি ঘাটে কাপড় কাচালেন কোরিয়ান মা

পরিশ্রমের মূল্য বোঝাতে সন্তানদের দিয়ে ধোবি ঘাটে কাপড় কাচালেন কোরিয়ান মা

Online Desk জানুয়ারি 23, 2026
korean-child.jpg

ওঙ্কার ডেস্ক: মাথার ঘাম পায়ে ফেলা কাকে বলে তা বোঝাতে সন্তানদের নিয়ে মুম্বইয়ের ধোবিঘাট পরিদর্শন করলেন এক কোরিয়ান মা। পর্যটক হিসেবে নয় বরং শিক্ষার্থী হিসেবে ওই পরিবারটি ধোবি ঘাট দেখতে যায়। যে ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রতিক্রিয়া জানিয়েছে একাধিক নেটিজেন।

পরিবারটি @wonny_brothers নামে একটি ইনস্টাগ্রাম পেজে নিজেদের জীবন এবং ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরে। ওই পেজে সম্প্রতি একটি পোস্ট করা হয়ছে। যাতে দেখা গিয়েছে কোরিয়ান মা তাঁর সন্তানদের নিয়ে মুম্বইয়ের ধোবি ঘাটে গিয়েছেন। উদ্দেশ্য, যাতে তারা বুঝতে পারে প্রতিদিনের জীবনে কায়িক পরিশ্রম কেমন হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, মুম্বইয়ে খোলা আকাশের নীচে লন্ড্রিতে কর্মরত ধোপাদের দেখছে শিশুরা। ধোপারা কাপড় ভিজিয়ে, ঘষে, ভালোভাবে ধুয়ে পাথরের উপর মারছে, এমন দৃশ্য দেখা যাচ্ছে ভিডিওতে। ভালো করে সেটি দেখার পর শিশুরা নিজেরাই কাপড় ধোয়ার চেষ্টা করে। কাছে দাঁড়িয়ে গোটা বিষয়টি দেখেন তাদের মা।

উল্লেখ্য, মুম্বইয়ের ধোবি ঘাট পর্যটন কেন্দ্র হিসেবে বহু মানুষকে আকর্ষণ করে। উনিশ শতক থেকে এটি চালু রয়েছে। বিশ্বের বৃহত্তম লন্ড্রিগুলির মধ্যে একটি মুম্বইয়ের ধোবি ঘাট। প্রতিদিন, হোটেলের লিনেন, হাসপাতালের চাদর এবং গৃহস্থালীর পোশাক-সহ প্রচুর কাপড় ধোয়া, শুকানো এবং ইস্ত্রি করা হয় এই ঘাটে। বহু মানুষ এখানে কাজ করে জীবিকা নির্বাহ করেন।

Post Views: 178

Continue Reading

Previous: বোর্ড অফ পিসে যোগ দিতে সম্মতি মস্কোর, পুতিনের অভিনব ট্রাম্প কার্ড
Next: ছত্তিসগড়ে আত্মসমর্পণ ৯ মাওবাদীর, মাথার দাম ছিল ৪৭ লক্ষ টাকা

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
Untitled.png

ইজরায়েলের ওপর হামলা চালাল ইরান, মানা হল না সংঘর্ষবিরতি

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.