Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দিল্লি বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার ১

দিল্লি বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার ১

Online Desk আগস্ট 24, 2025
delhi-airport.jpg

ওঙ্কার ডেস্ক: প্রায় ২৫ কোটি টাকার গাঁজা উদ্ধার হল দিল্লি বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে। রুটিন মাফিক তল্লাশি চালানোর সময় এই গাঁজা বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার কাস্টমসের তরফে জানানো হয়েছে, দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়েছে, ২১ আগস্ট ব্যাংকক থেকে সিঙ্গাপুর হয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩-এ পৌঁছানোর পর ‘এক ভারতীয়’-কে আটক করা হয়েছিল। সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করেন আধিকারিকরা। কর্তব্যরত কাস্টমস আধিকারিকরা ওই যাত্রীর ব্যক্তিগত জিনিসপত্র এবং লাগেজের এক্স-রে করার জন্য তাকে গ্রিন চ্যানেলে নিয়ে যান। পরবর্তীতে, যাত্রীদের বহনকারী ট্রলি ব্যাগগুলি পরীক্ষা করেন কাস্টমস আধিকারিকরা। সেই সময়, ২৫টি কালো রঙের পলিথিন পাওয়া যায়, যাতে সবুজ রঙের মাদকদ্রব্য গাঁজা রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। যেগুলির মোট ওজন ২৪৮১৪ গ্রাম।

কাস্টমস আধিকারিকরা জানিয়েছেন, ওই মাদক দ্রব্যগুলির মূল্য আনুমানিক ২৪.৮ কোটি টাকা। যদিও অভিযুক্তের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কাস্টমস বিভাগ। তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। এই মাদক পাচার চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

Post Views: 218

Continue Reading

Previous: সন্তান পাইয়ে দেওয়ার নামে যোগী রাজ্যে নিঃসন্তান মহিলাকে ধর্ষণ তান্ত্রিকের
Next: UPSC নিয়োগ ২০২৫: ৮৪টি লেকচারার, পাবলিক প্রসিকিউটর পদের জন্য আবেদন করুন, বেতন ১,৭৭,৫০০ পর্যন্ত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.