Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • সন্তান পাইয়ে দেওয়ার নামে যোগী রাজ্যে নিঃসন্তান মহিলাকে ধর্ষণ তান্ত্রিকের

সন্তান পাইয়ে দেওয়ার নামে যোগী রাজ্যে নিঃসন্তান মহিলাকে ধর্ষণ তান্ত্রিকের

Online Desk আগস্ট 24, 2025
rape-d.jpg

ওঙ্কার ডেস্ক: সন্তান পাইয়ে দেওয়ার নাম করে এক নিঃসন্তান মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল তান্ত্রিকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মথুরা জেলায়। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। অভিযুক্ত তান্ত্রিকের খোঁজ চালাচ্ছে পুলিশ।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, বিয়ের আট বছর পরেও সন্তান হয়নি ওই মহিলার। আর সে কারণে সন্তান লাভের আশায় তান্ত্রিকের দ্বারস্থ হয়েছিলেন তিনি। কিন্তু অভিযোগ, তান্ত্রিক সন্তান পাইয়ে দেওয়ার নাম করে তাঁকে ধর্ষণ করেন। অভিযোগকারী মহিলার বয়স ৩৫ বছর। মথুরার নৌঝিল থানা এলাকার বাসিন্দা তিনি। শনিবার স্থানীয় এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন তিনি। অভিযোগ, তান্ত্রিক অভিযোগকারীকে আশ্বাস দিয়েছিলেন, যে কিছু রীতি নীতি অনুসরণ করলে তাঁর সন্তান হবে। এর পর তাঁকে নানান কথার প্যাঁচে ফেলে ধর্ষণ করে অভিযুক্ত।

ইতিমধ্যে গোটা বিষয়টি জানিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা। রবিবার স্থানীয় থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী। বিষয়টি নিয়ে পুলিশ সুপার (গ্রামীণ) সুরেশচন্দ্র রাওয়াত সংবাদ সংস্থাকে জানানা, অভিযুক্ত তান্ত্রিকের নাম মুশতাক আলি। ধর্ষণের ঘটনার পর থেকে অভিযুক্ত নিখোঁজ বলে জানিয়েছে পুলিশ। ৪৫ বছর বয়সি ওই তান্ত্রিকের খোঁজে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৩ ধারার অধীনে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছে।

Post Views: 186

Continue Reading

Previous: ক্রিকেট কেরিয়ারে নতুন ইনিংস ! প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের ভূমিকায় সৌরভ গাঙ্গুলির
Next: দিল্লি বিমানবন্দরে প্রায় ২৫ কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত, গ্রেফতার ১

সম্পর্কিত গল্প

Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

সন্ত্রাসবিরোধী অভিযানের সময় মৃত্যু ভারতীয় সেনার

Online Desk জুন 7, 2026
MAMATA.jpg

ভাঙন চিন্তা নিয়েই ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লি গেলেন মমতা

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.