Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের নতুন কেবিনের উদ্বোধন, শহরের অন্যতম সেরা চিকিৎসালয়ে রূপান্তরের অঙ্গীকার

মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের নতুন কেবিনের উদ্বোধন, শহরের অন্যতম সেরা চিকিৎসালয়ে রূপান্তরের অঙ্গীকার

Online Desk অক্টোবর 18, 2025
1.jpg

নিজস্ব সংবাদদাতা, কলকাতা : ‘রতন দেবী এবং চৌথমলজি পরশরামপুরিয়া’র স্মরণে তাঁর পরিবার মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের দ্বিতীয় তলায় নবনির্মিত ছয়টি কেবিনের আনুষ্ঠানিক সূচনা করল। এই উপলক্ষ্যে শুক্রবার বিশিষ্ট ব্যক্তিদের সমাবেশে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরশরামপুরিয়া পরিবারের তরফে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৈলাসচন্দ্র পরশরামপুরিয়া, সুশীল কুমার পরশরামপুরিয়া এবং অনিল পরশরামপুরিয়া।

এই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে কলকাতার বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের কাছে মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালের উন্নয়নে সহযোগিতা করার আবেদন জানান অনিল পরশরামপুরিয়া। তিনি বলেন, “এই হাসপাতালটি উন্নয়নের ফলে এই এলাকার বিভিন্ন শিল্প ও ব্যবসায় কর্মরত শ্রমিক ও দরিদ্র ব্যক্তিরা কম দামে উন্নত চিকিৎসা পেতে সক্ষম হবেন।” তিনি আরও বলেন, “মারোয়াড়ি রিলিফ সোসাইটি আমাদের পূর্বপুরুষদের একটি উত্তরাধিকার। এটি সংরক্ষণ এবং লালন-পালন করা আমাদের দায়িত্ব।”

কলকাতার বড়বাজার এলাকায় অবস্থিত এই হাসপাতালটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা দিয়ে আসছে। এদিন এই হাসপাতালের ৬টি শয্যা সমেত নতুন কেবিন উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও ব্যবসায়ী তথা মাড়োয়ারি রিলিফ সোসাইটির অনারারি প্রিন্সিপাল সেক্রেটারি প্রহ্লাদ রাই গোয়েঙ্কা। তিনি বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের পূর্বপুরুষদের এই ঐতিহ্যকে সুন্দর করার জন্য এবং দুর্দশাগ্রস্ত মানবতাকে বাঁচানোর জন্য নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। হাসপাতালটিকে আধুনিকীকরণের জন্য নিরন্তর প্রচেষ্টা চলছে। এটিকে সর্বাধুনিক চিকিৎসা সরঞ্জাম এবং পরীক্ষাগার দিয়ে সজ্জিত করা হচ্ছে।” তিনি আরও বলেন, আমাদের প্রচেষ্টা হল মারোয়াড়ি রিলিফ সোসাইটি হাসপাতালকে শহরের সেরা হাসপাতালগুলির মধ্যে একটি করে তোলা।

এদিন হাসপাতালের বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাড়োয়ারি রিলিফ সোসাইটির সভাপতি গোবিন্দরাম আগরওয়াল, সহ-সভাপতি বিষ্ণুদাস মিত্তল, ঈশান চৌধুরী, সুধীর চৌধুরী, মধু পরশরামপুরিয়া, রাম অবতার গুপ্ত, রাজেশ আগরওয়াল, দেবেন্দ্র ঝুনঝুনওয়ালা, গোবিন্দরাম মাসকারা, মনোজ আগরওয়াল, দেব প্রকাশ, সোহানলাল, সন্দীপ বাজাজ, দীপা আগরওয়াল, অরুণ ধেলিয়া, অজয় দিবাকর সুশান্ত দাস, রাজকুমার আগরওয়াল প্রমুখ।

Post Views: 206

Continue Reading

Previous: বিহারের ভোট, সীমান্ত রাজ্যের চার নির্বাচনী আধিকারকদের নিয়ে বৈঠক কমিশনের
Next: বিক্ষোভ ভুলে সমর্থকদের ডুরান্ড ফাইনালে পাশে থাকতে আবেদন বাগান কোচের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.