Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • বিক্ষোভ ভুলে সমর্থকদের ডুরান্ড ফাইনালে পাশে থাকতে আবেদন বাগান কোচের

বিক্ষোভ ভুলে সমর্থকদের ডুরান্ড ফাইনালে পাশে থাকতে আবেদন বাগান কোচের

Online Desk অক্টোবর 18, 2025
FB_IMG_1760721842948.jpg

স্পোর্টস ডেস্ক : শনিবার আইএফএ শিল্ড মেগা ডার্বির ফাইনাল। আর ১২৫ তম শিল্ড ফাইনালেই ডার্বি। তবে এই ডার্বিতে মোহনবাগানের জন্য কিছুটা চাপের ইউনাইটেড এফসির ম্যাচের পরে মোহনবাগান দল একপ্রকার সমর্থকদের আন্দোলনে পুলিশের নিরাপত্তায় টিম বাসে ওঠে। তাঁদের আন্দোলন এএফসি কাপে ইরানে না যাওয়া নিয়ে। তবে মোহনবাগান কোচ হোসে মোলিনা ফাইনালে পাশে চাইছেন বাগান সমর্থকদের। তাঁর কথায়,”সমর্থকদের বলতে চাই, পরিস্থিতি ভুলে অন্তত ৯০ মিনিট দলকে সমর্থন করুন। তারপর আবার নিজেদের অবস্থানে বহাল থাকুন। ফ্যানরা যা করছে, সেটা ঠিক না। জানি ওরা খুশি নয়। আমি সেটা বুঝি। আমরা এএফসি খেলার প্রস্তুতি নিচ্ছিলাম। প্লেয়াররা যেতে চায়নি। আমার কোনও সমস্যা ছিল না। কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। জিততে হবে। তাহলে ফ্যানরা খুশি হবে।” তিনি আরও বলেন, “আমরা ট্রফি জিততে চাই। আমি চাই সমর্থকরা মাঠে এসে আমাদের চ্যাম্পিয়ন হতে সাহায্য করুক। সবসময় ফ্যানরা গুরুত্বপূর্ণ। ডার্বিতে আরও গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত ইস্টবেঙ্গল ফ্যানরা ওদের সমর্থন করতে গ্যালারি ভরাবে। আমরা এবার সাপোর্টারদের ১০০ শতাংশ সমর্থন পাইনি। এটা আমাদের পরিস্থিতি আরও কঠিন করবে। ফ্যানদের মাঠে আসতে অনুরোধ করব। আমাদের কলকাতা ডার্বি জিততে সাহায্য করুন।”

মোহনবাগান দলের অধিনায়ক শুভাশিস বসু বললেন, “প্লেয়ার হিসেবে সবসময় চাই মাঠে এবং মাঠের বাইরে ফ্যানরা সাপোর্ট করুক। আমরা ফুটবল খেলি সমর্থকদের জন্য। আমাদের পাশে থাকলে বাড়তি সুবিধা হয়। বর্তমান পরিস্থিতিতে ড্রেসিংরুমের অবস্থা যথেষ্ট ভাল। শুধুমাত্র ফুটবলে ফোকাস করা দরকার। সমর্থকরা সাপোর্ট করে যাক। আশা করছি মরসুমের শুরুতে সাপোর্টারদের ট্রফি দিতে পারব।আমরা যে সাফল্য পেয়েছি, তাতে শুধু প্লেয়াররা নয়, সমর্থকদেরও সমান অবদান ছিল। তাঁরা শুধু সাপোর্টার নয়, যোদ্ধা। আমরা একসঙ্গে ট্রফি জিতেছি। চ্যাম্পিয়ন হওয়ার পর একসঙ্গে সেলিব্রেট করেছি। সব পরিস্থিতিতে ফ্যানদের পাশে পেয়েছি। এবার মরশুম শুরুতে ট্রফি জিতে নতুন সূচনা করতে চাই।”

Post Views: 122

Continue Reading

Previous: মারোয়ারি রিলিফ সোসাইটি হাসপাতালের নতুন কেবিনের উদ্বোধন, শহরের অন্যতম সেরা চিকিৎসালয়ে রূপান্তরের অঙ্গীকার
Next: ফের ভারতীয় ক্রিকেটে শাস্ত্রী যুগ! বিরাট,রোহিতরা কি স্বস্তিতে!

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.