Skip to content
মার্চ 7, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • চার-পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন ইউনুস

চার-পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন ইউনুস

Online Desk জুলাই 26, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশে সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন সেদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশের ১৪টি রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন মহম্মদ ইউনুস। সেই বৈঠকে শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার। তিনিই সাংবাদিকদের এ কথা বলেন।

মোস্তফা জামাল হায়দার বলেন, ‘প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবে বলেছেন তিনি আগামী চার-পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা, তারিখ ঘোষণা করবেন। আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটা। দেশে যে অরাজকতা, তার একমাত্র সমাধানের পথ নির্বাচন—এটা সরকার বুঝতে পেরেছে।’ তিনি এদিন বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টা। যেটিকে সুসংবাদ বলে অভিহিত করেছেন তিনি। ক্ষমতার পালাবদলের পর বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি যে সুষ্ঠু ভাবে চলছে না, তা এই বৈঠকে মনে করিয়ে দিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে তা প্রধান উপদেষ্টাকে বলেছি।

উল্লেখ্য, গত বছর ৫ আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে ভারতে চলে আসেন। মূলত ছাত্র জনতার বিক্ষোভের মুখে পড়ে তিনি দেশ ছাড়েন। বর্তমানে ভারতে রয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। ভারতে বসে তিনি মহম্মদ ইউনুসকে একাধিকবার নিশানা করেছেন। পাশাপাশি বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দল বিএনপিও সে দেশে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারকে। এই আবহে এবার নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেন মহম্মদ ইউনুস।

Post Views: 123

Continue Reading

Previous: বাঙালি নির্যাতন: আন্তর্জাতিক রিপোর্টের প্রসঙ্গ তুলে বিজেপিকে আক্রমণ মমতার
Next: ২৬শের আগে শেষ পুজো, অনুদান নিয়ে কি এবার মমতার নতুন চমক ? জানা যাবে ৩১ জুলাই

সম্পর্কিত গল্প

FotoJet.jpg

তানজিন তিশার নামে মারধোরের অভিযোগ সামিয়ার, নেপথ্যে কারণ কী?

Online Desk মার্চ 4, 2026
bangladesh.jpg

খামেনেইয়ের মৃত্যুতে মুখ খুলল বাংলাদেশ, আমেরিকা ইজরায়েলের বিরোধিতায় ঢাকা

Online Desk মার্চ 3, 2026
Dhanmundi.jpg

৩২ নম্বর ধানমুন্ডি

Online Desk মার্চ 3, 2026

You may have missed

20260307_150934.jpg

শনিবার থেকেই যুবসাথী প্রকল্পের টাকা ঢুকবে অ্যাকাউন্টে, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

Online Desk মার্চ 7, 2026
Screenshot-2026-03-07-132037.png

বিলের সাথে মিলছে না ওষুধের ব্যাচ নাম্বার ! সংশয়ে ক্রেতারা

Online Desk মার্চ 7, 2026
WhatsApp-Image-2026-03-07-at-12.04.00-PM.jpeg

ইতিহাস বহনকারী বৃদ্ধ রোড রোলার আজ ধ্বংসস্তূপ

Online Desk মার্চ 7, 2026
20251025_210859.jpg

প্রাক্তন স্ত্রীর জন্য উপহার কিনতে ২.৫ লক্ষ টাকা চুরি করে বন্ধুকে খুন, অবশেষে গ্রেফতার

Online Desk মার্চ 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.