Skip to content
মার্চ 9, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
cropped-Onkar-Bangla-New-Web-Cover.psd-1.png

Onkar Bangla

Broadcasting (2)
Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • খারাপ খবর গুজরাটের চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন সামি

খারাপ খবর গুজরাটের চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গেলেন সামি

Online Desk ফেব্রুয়ারি 22, 2024
asd.png

স্পোর্টস ডেস্ক : ধাক্কা খেল গুজরাট টাইটান্স।‌ পুরো আইপিএল থেকেই ছিটকে গেলেন মহম্মদ সামি। গোড়ালির চোটের জন্য কোটিপতি লিগে পাওয়া যাবে না ভারতের তারকা বোলারকে। লন্ডনে বাঁ পায়ের গোড়ালিতে অস্ত্রোপচার হবে সামির। নভেম্বরে বিশ্বকাপের পর থেকে আর মাঠে নামতে পারেননি তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকেও ছিটকে যান। বোর্ডের এক সূত্র জানান, গোড়ালিতে বিশেষ ইঞ্জেকশন নিতে জানুয়ারির শেষে লন্ডন গিয়েছিলেন ভারতীয় পেসার। তাঁকে বলা হয়, তিন সপ্তাহ পর থেকে হালকা দৌড়ানো শুরু করতে। তারপর ধীরে ধীরে অনুশীলনে নামতে। কিন্তু সেই ইঞ্জেকশন কাজে দেয়নি। এখন অস্ত্রোপচার ছাড়া আর কোনও গতি নেই। অস্ত্রোপচারের জন্য কয়েকদিনের মধ্যেই লন্ডনে পাড়ি দেবেন সামি। অর্থাৎ আইপিএলে খেলার কোনও সম্ভাবনাই নেই। গোড়ালির চোট নিয়েও বিশ্বকাপে খেলেন তিনি। ২৪ উইকেট নিয়ে ইতিহাসও গড়েন। চোট নিয়ে খেললেও সেটা পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেননি। সদ্য অর্জুন পুরস্কারে ভূষিত হন। সামির চোট জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চোট রিহ্যাব ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিয়েও প্রশ্ন তুলেছে। তিন মাস হয়ে গিয়েছে বিশ্বকাপ শেষ হয়েছে। এতদিন শুধুমাত্র বিশ্রাম এবং ইঞ্জেকশনের ওপর না থেকে সরাসরি অস্ত্রোপচার করিয়ে নিতে পারতেন সামি। এই নির্দেশ দেওয়া উচিত ছিল এনসিএর। তাহলে তিন মাস সময় নষ্ট হত না। বর্তমান পরিস্থিতি অনুযায়ী, অক্টোবর-নভেম্বরে ঘরের মাঠে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড টেস্ট সিরিজের আগে তাঁর মাঠে ফেরার সম্ভাবনা নেই। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজেও প্রত্যাবর্তন করতে পারেন সামি।

Post Views: 80

Continue Reading

Previous: “সন্দেশখালিতে সাংবাদিক গ্রেফতার” – পুলিশ অফিসার সিস্টেমের সঙ্গে ছেলে খেলা করছেনঃ কলকাতা হাইকোর্ট
Next: মিথ্যা কথা বলে রঞ্জি খেলেননি, বোর্ডের রোষের মুখে এবার শ্রেয়স

সম্পর্কিত গল্প

খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026

You may have missed

GYANESH.jpg

কালীঘাটে পুজো দিতে গিয়ে বিক্ষোভের সম্মুখীন জ্ঞানেশ কুমার, কালো পতাকা, উঠল গো ব্যাক স্লোগান

Online Desk মার্চ 9, 2026
খখখখ.jpg

১৪০ কোটি ভারতবাসীর গর্বের দিন ! টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন খাড়গে

Online Desk মার্চ 9, 2026
NNN.jpg

এতদূর আসতে পেরে গর্বিত ! ফাইনালে হারের পর নিউজিল্যান্ডের অধিনায়ক স্যান্টনারের প্রতিক্রিয়া

Online Desk মার্চ 9, 2026
ARsha.jpg

এই দলে সব জায়গায় ম্যাচ-উইনার রয়েছেন’ ! T20 বিশ্বকাপ জয়ের পর টিম ইন্ডিয়া সম্পর্কে আর্শদীপ সিং

Online Desk মার্চ 9, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.