Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন মেসি; বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা করবেন ভক্তদের সঙ্গে

প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন মেসি; বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা করবেন ভক্তদের সঙ্গে

Online Desk ডিসেম্বর 15, 2025
messi.png

ওঙ্কার ডেস্ক: আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসির ভারত সফরের শেষ দিনে রাজধানী দিল্লি কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। দেশের বিভিন্ন শহরে অনুষ্ঠান শেষে সোমবার দিল্লিতে পৌঁছন বিশ্বকাপজয়ী এই ফুটবলার। সফরের চূড়ান্ত দিনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের সূচি ঘিরে প্রশাসনিক তৎপরতা আরও বেড়েছে।
দিল্লিতে মেসির উপস্থিতি ঘিরে সকাল থেকেই রাজধানীর একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়। প্রধান সড়কগুলিতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে এবং নির্দিষ্ট কিছু রাস্তায় সাময়িকভাবে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। দিল্লি পুলিশ ও কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী যৌথভাবে গোটা পরিস্থিতির উপর নজর রাখছে, যাতে কোনও রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। মেসির গতিবিধি ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।
সূত্রের খবর, সফরের শেষ দিনে মেসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে একটি আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেবেন। এই বৈঠকে খেলাধুলা, বিশেষ করে ভারতে ফুটবলের প্রসার এবং আন্তর্জাতিক স্তরে ক্রীড়া সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। একজন বিশ্বখ্যাত ফুটবলারের সঙ্গে প্রধানমন্ত্রীর এই সাক্ষাৎকে ঘিরে ক্রীড়ামহলে বিশেষ আগ্রহ তৈরি হয়েছে।
এর পাশাপাশি দিল্লিতে মেসির জন্য একাধিক নির্ধারিত কর্মসূচি রয়েছে। সীমিত সংখ্যক অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে একটি বিশেষ ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যদিও এই অনুষ্ঠানে সাধারণ দর্শকদের প্রবেশাধিকার সীমিত, তবু রাজধানীর বিভিন্ন প্রান্তে মেসিকে এক ঝলক দেখার আশায় ভিড় জমাতে শুরু করেছেন ফুটবলপ্রেমীরা। পরে বিকেলে অরুন জেটলি স্টেডিয়ামে ভক্তদের সঙ্গে দেখা করবেন মেসি। তাই সকাল থেকেই কড়া নিরাপত্তা ও ব্যাবস্থাপনা জোরসরে চলছে স্টেডিয়াম চত্ত্বরজুরে।
ভারত সফরের গোটা সময়জুড়েই মেসিকে ঘিরে উন্মাদনা চোখে পড়েছে। কলকাতা, মুম্বইসহ বিভিন্ন শহরে বিপুল জনসমাগম হয়েছে এবং ফুটবলপ্রেমীদের আবেগে বারবার থমকে গিয়েছে কর্মসূচি। দিল্লিতে এসে সেই উন্মাদনা আরও এক ধাপ বেড়েছে। প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও শহরের বাতাসে মেসি-মেসি উন্মাদনা স্পষ্ট।

Continue Reading

Previous: দক্ষিণে পিঠে- পুলি, উত্তরে মোমো – ম্যাগী, শীত স্পেশালে কার চাহিদা বেশি? জোর টক্কর! এগিয়ে রয়েছে কে?
Next: অস্ট্রেলিয়ায় গুলিকান্ডের পর আগ্নেয়াস্ত্র নিয়মে কড়াকড়ি দেশে; হামলার নেপথ্যের কারণ খুঁজতে তৎপর প্রশাসন

সম্পর্কিত গল্প

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

strait-of-hormuz-d.jpg

হরমুজ প্রণালীতে ৭টি তেলবাহী জাহাজে হামলা ইরানের, ফের যুদ্ধ শুরুর আশঙ্কা?

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-35.webp

কংগ্রেসের ক্ষমতায় ফেরা নিয়ে কটাক্ষ শাহের, রাহুলের বিদেশযাত্রা নিয়েও খোঁচা

Online Desk অক্টোবর 22, 2026
saudi.jpg

৬ মাসে ৫৯ বিদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে কসাই রাষ্ট্র সৌদি

Online Desk অক্টোবর 22, 2026
Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.