Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • দক্ষিণে পিঠে- পুলি, উত্তরে মোমো – ম্যাগী, শীত স্পেশালে কার চাহিদা বেশি? জোর টক্কর! এগিয়ে রয়েছে কে?

দক্ষিণে পিঠে- পুলি, উত্তরে মোমো – ম্যাগী, শীত স্পেশালে কার চাহিদা বেশি? জোর টক্কর! এগিয়ে রয়েছে কে?

Online Desk ডিসেম্বর 15, 2025
utgy.png

ওঙ্কার ডেস্ক : চলে এল ডিসেম্বরের মধ্যগগন। হাতছানি দিয়ে ডাকছে নতুন বছর। ইতিমধ্যেই ভোজন রসিক বাঙালির বাড়িতে বাড়িতে শুরু হয়ে গিয়েছে পিঠে, পুলি উৎসব। কিন্তু হাওয়া অফিসের পর্যবেক্ষণ বলছে জাঁকিয়ে শীত কিন্তু এখনো সেইভাবে উপভোগ করতে পারেন নি দক্ষিণবঙ্গবাসী। তবে হ্যাঁ, দক্ষিণবঙ্গের সবজেলাকে কিন্তু এই তালিকায় রাখলে ভুল হবে। কারণ ইতিমধ্যেই রেকর্ড গড়েছে দক্ষিণের এক জায়গা। পর্যবেক্ষণ অন্তত তেমনটাই বলছে। কিন্তু কোন সেই জায়গা ? তবে চলুন, হাওয়াবিদদের পর্যবেক্ষণকেই তুলে ধরা যাক এবার।

গত বেশ কিছুদিনের রেকর্ড অনুযায়ী, কলকাতা পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি লক্ষ্য করা গেছে। অপরদিকে পশ্চিমের জেলায় তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে ১২ – ১৩ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু এইসব রেকর্ডকে যে জায়গা ছাপিয়ে গেছে, তা হল শ্রীনিকেতন। বীরভূম জেলার বোলপুরের কাছে অবস্থিত এই শ্রীনিকেতন। এখানকার তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াসের ঘর ছুঁয়েছে। প্রসঙ্গত, সমীক্ষা বলছে গত বেশ কিছু বছরে শীতকালে কখনও কোনও পুরুলিয়ার তাপমাত্রা নাকি উত্তরবঙ্গকেও হার মানিয়ে দেয়। কিন্তু এবছর পুরুলিয়াকেও জোর টেক্কা দিয়ে দিল শ্রীনিকেতন তা বলাই যায়।

আবার উত্তরবঙ্গেও তাপমাত্রার সামান্য পরিবর্তন লক্ষ্য করা গেছে। গত কিছুদিন ধরে দার্জিলিঙের তাপমাত্রা ৪-৫ ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করছিল। তবে রবিবার সেখানকার তাপমাত্রার পারদ উর্দ্ধমুখী হয়েছে। ৭.৫ ডিগ্রি সেলসিয়াস হয়েছে তাপমাত্রা। কিন্তু ঘন কুয়াশার জন্য দৃশ্যমানতা কমার সম্ভাবনাও রয়েছে। তবে শীতকে জমিয়ে এঞ্জয় করতে এবার শুধু পাহাড় না, দক্ষিণের বোলপুর শ্রীনিকেতনও যে সংযুক্ত হল, তা আর বলার অবকাশ রাখে না।

Post Views: 274

Continue Reading

Previous: পুরোনো রীতি মেনেই নাড্ডার উত্তরসূরীর খোঁজ ? বিজেপির নয়া কার্যকরী সভাপতি হলেন নীতিন নবীন
Next: প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন মেসি; বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে দেখা করবেন ভক্তদের সঙ্গে

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.