Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত

ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত

Online Desk অক্টোবর 24, 2025
javline.jpg

ওঙ্কার ডেস্ক: মস্কোর সঙ্গে যুদ্ধ এখনও চলমান ইউক্রেনের। এই যুদ্ধে রুশ ট্যাঙ্কার ওড়াতে ইউক্রেন ব্যবহার করেছিল ক্ষেপণাস্ত্র জ্যাভলিন। সেই জ্যাভলিন এবার কিনতে চলেছে ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে এই ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে নয়াদিল্লি। শুল্ক-সংঘাতের আবহে এই অস্ত্র বাণিজ্য দুই দেশের সম্পর্কে ইতিবাচক কোনও প্রভাব ফেলতে পারে কিনা, তা নিয়ে শুরু হয়েছে চর্চা।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, জরুরি ক্রয় কর্মসূচির মাধ্যমে সেনাবাহিনী ১২টি লঞ্চার এবং ১০৪টি ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। সমালোচকদের অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারতের কথা বলছেন। সেখানে দাঁড়িয়ে মার্কিন মুলুক থেকে অস্ত্র আমদানি, সেই ভাবনার পরিপন্থী কিন? উল্লেখ্য, গত সাড়ে তিন বছরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন একাকধিক বার মার্কিন যুক্তরাষ্ট্রের জ্যাভলিন ব্যবহার করেছে। যে জ্যাভলিনের নাম ‘এফজিএম-১৪৮ অ্যান্টি ট্যাঙ্ক জ্যাভলিন মিসাইল’।

জেলেনস্কির বাহিনী এই ক্ষেপণাস্ত্র দিয়েই রুশসেনার একাধিক ট্যাঙ্ক উড়িয়ে দিয়েছে। যার মধ্যে রয়েছে টি-৭২, টি-৯০ ট্যাঙ্ক। ১৯৮৯ সালে ‘জ্যাভলিন’-এর নকশা তৈরি করে মার্কিন যুক্তরাষ্ট্রের তিন প্রতিরক্ষা সংস্থা টেক্সাস ইনস্ট্রুমেন্টস, মার্কিন ম্যারিয়েটা এবং লকহিড মার্টিন। তবে পরবর্তীতে এই ক্ষেপণাস্ত্র তৈরির দায়িত্ব পায় মার্কিন ম্যারিয়েটা এবং লকহিড মার্টিন। ওয়াকিবহাল মহলের মত, একজন মাত্র সৈনিক প্রশিক্ষণ নিয়ে এটিকে ব্যবহার করতে পারে। লঞ্চার থেকে নিখুঁত নিশানায় তা ছোঁড়া যায়।

Post Views: 106

Continue Reading

Previous: ‘ডাইন’ বলে হেনস্থা আদিবাসীকে, বালুরঘাটের থানা ঘেরাও
Next: মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের হাতের তালুতে সুইসাইড নোট “৪ বার ধর্ষণ করেছে এস আই” ! রিপোর্ট চেয়ে ডিজিকে চিঠি মহিলা কমিশনের

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.