Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ‘ডাইন’ বলে হেনস্থা আদিবাসীকে, বালুরঘাটের থানা ঘেরাও

‘ডাইন’ বলে হেনস্থা আদিবাসীকে, বালুরঘাটের থানা ঘেরাও

Online Desk অক্টোবর 24, 2025
Witch.jpg

নিজস্ব প্রতিনিধি, বালুরঘাট : আদিবাসী এক ব্যাক্তিকে ‘ডাইন’ বলে অপবাদ দেওয়াকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। জানা গেছে, বালুরঘাট থানার বিরহিন গ্রামের এক আদিবাসী পুরুষকে গ্রামের কিছু মানুষ ‘ডাইন’ অপবাদ দিয়ে হেনস্থা করে। যার ফলে তার উপর মানসিক চাপ সৃষ্টি করা হয়। এই ধরনের অপবাদ দিনের পর দিন তিনি সহ্য করতে না পেরে থানার দারস্থ হন। অভিযোগ, থানা সংলগ্ন কিছু প্রভাবশালী ব্যক্তির পক্ষ থেকে তাঁর কাছ থেকে প্রায় ৩৫ থেকে ৪০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে উঠে স্থানীয় আদিবাসী সমাজ। শুক্রবার দুপুরে আদিবাসী সেনগেল অভিযান-এর পক্ষ থেকে শতাধিক আদিবাসী নারী-পুরুষ ব্যানার, প্ল্যাকার্ড হাতে বালুরঘাট থানার সামনে বিক্ষোভে সামিল হন। ঘণ্টা খানেক ধরে চলে থানা ঘেরাও কর্মসূচি। স্লোগানে মুখরিত ছিল গোটা এলাকা— “ডাইন অপবাদ নয়, ন্যায় চাই”, “অন্ধবিশ্বাস বন্ধ করো”, “দুর্নীতি মুক্ত প্রশাসন চাই”।

বিক্ষোভকারীদের অভিযোগ, “একজন নিরীহ আদিবাসী মানুষকে ডাইন বলে অপমান করা হয়েছে, আর ন্যায় চাইতে থানায় গেলে উল্টে টাকা চাওয়া হচ্ছে। এটা শুধু অন্যায় নয়, প্রশাসনিক দুর্নীতির জ্বলন্ত উদাহরণ।” তাঁদের আরও দাবি, “আমরা বহুবার জানিয়েছি, আদিবাসীদের বিরুদ্ধে ‘ডাইন’ অপবাদ দিয়ে হেনস্থা করা হচ্ছে। এটা কেবল অন্ধবিশ্বাস নয়, সামাজিক ও জাতিগত নিপীড়ন। এবার প্রশাসনকে পদক্ষেপ করতেই হবে।”

এই ঘটনার কথা জানাজানি হওয়া মাত্রই পুলিশের উপর মহল থেকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়। এই অবরোধের যোগদানকারী বিক্ষোভকারিদের দাবি, দোষীদের যেন কঠিন শাস্তি হয় এবং যতক্ষণ না এর ঠিকঠাক তদন্ত হচ্ছে, আন্দোলন চলেতেই থাকবে।

Post Views: 173

Continue Reading

Previous: জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সরল, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম
Next: ট্রাম্প প্রশাসনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র কিনতে চলেছে ভারত

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.