Skip to content
জুলাই 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সরল, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম

জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সরল, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম

Online Desk অক্টোবর 24, 2025
nirmala-sitaraman.jpeg

ওঙ্কার ডেস্ক: বর্তমানে জিএসটি রেজিস্ট্রেশন করতে যে ব্যবস্থা চালু রয়েছে, তার থেকে প্রক্রিয়া আরও সরল করার পথে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। আরও বেশি সংখ্যক ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের কাছে জিএসটিকে সহজ করার উদ্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। জানা গিয়েছে, আগামী ১ নছেম্বর থেকে নয়া নিয়ম চালু হয়ে যাবে।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন শুক্রবার জানিয়েছেন, আগামী ১ নভেম্বর থেকে নতুন জিএসটি রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা হবে। এই পদক্ষেপের লক্ষ্য হল রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ করা। বিশেষ করে ছোট ব্যবসা এবং সরকারি খাতের প্রতিষ্ঠানগুলির জন্য। নতুন ব্যবস্থার ফলে, কম ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত আবেদনকারীরা, যাদের মাসিক আউটপুট ট্যাক্স লায়াবিলিটি ২.৫ লক্ষ টাকার কম, তারা তিন কর্মদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রেজিস্ট্রেশন অনুমোদন পাবেন। এই পরিবর্তনের ফলে প্রায় ৯৬ শতাংশ নতুন আবেদনকারী উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। ওয়াকিবহাল মহলের মতে, এর ফলে দেরি হওয়া কমবে।

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে নতুন জিএসটি কাঠামো। নয়া কাঠামো অনুযায়ী তিনটি হারে জিএসটি কার্যকর রয়েছে— একটি ৫ শতাংশের স্লাব এবং আরেকটি ১৮ শতাংশের স্লাব। ১২ এবং ২৮ শতাংশের যে জিএসটি স্লাব ছিল, তা তুলে নেওয়া হয়েছে। যদিও বিশেষ কিছু পণ্যকে ৪০ শতাংশ স্লাবের মধ্যে রাখা হয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় এই সংস্কার বৃহত্তর জিএসটি ২.০ উদ্যোগের অংশ।

Post Views: 119

Continue Reading

Previous: মেয়েকে ধর্ষণ করায় সমকামী সঙ্গীর যৌনাঙ্গ কেটে আত্মহত্যা উত্তরপ্রদেশের ব্যক্তির
Next: ‘ডাইন’ বলে হেনস্থা আদিবাসীকে, বালুরঘাটের থানা ঘেরাও

সম্পর্কিত গল্প

202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
cjp-sourav-das.jpg

‘প্রতিশ্রুতি রক্ষা করুন’, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারকে সময় বেঁধে দিল সিজেপি

Online Desk জুলাই 27, 2026

You may have missed

tgpoht.png

নদিয়ায় বড়সড় অভিযান, উদ্ধার ৯০০ লিটার মদ ও ১৫ কেজি গাঁজা, গ্রেপ্তার ২

Online Desk জুলাই 27, 2026
Baibhab.jpg

সবে তো শুরু ! ১৫ বছরেই সিরিজ সেরা হয়ে জানালেন বৈভব

Online Desk জুলাই 27, 2026
202607273880189.jpeg

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত বিরোধ মেটাতে আগামী সপ্তাহে আগরতলায় বৈঠক, পরে মুখ্যমন্ত্রীদের আলোচনা

Online Desk জুলাই 27, 2026
202607273880049.jpg

মুখ্যমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে বসেছিলেন, তিন দিনের মাথায় দশম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

Online Desk জুলাই 27, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.