Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মেয়েকে ধর্ষণ করায় সমকামী সঙ্গীর যৌনাঙ্গ কেটে আত্মহত্যা উত্তরপ্রদেশের ব্যক্তির

মেয়েকে ধর্ষণ করায় সমকামী সঙ্গীর যৌনাঙ্গ কেটে আত্মহত্যা উত্তরপ্রদেশের ব্যক্তির

Online Desk অক্টোবর 24, 2025
police-d.jpg

ওঙ্কার ডেস্ক: তিনি জানতে পেরেছিলেন, তাঁর সমকামী সঙ্গী ছয় বছর বয়সী কন্যাকে ধর্ষণ করেছে। আর এর পরেই রাগে সঙ্গীর গোপনাঙ্গ কেটে দিলেন উত্তরপ্রদেশের এক ব্যক্তি। শুধু তাই নয়, অপমানে, লজ্জায় ঘটনার কয়েক ঘন্টা পরে নিজে আত্মহত্যা করেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের দেওরিয়া জেলায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৩২ বছর বয়সী এক অর্কেস্ট্রা শিল্পী তাঁর স্ত্রীর কাছ থেকে আলাদা থাকছিলেন। বিচ্ছেদের পর, তিনি একটি ছোট ঘর ভাড়া নিয়ে থাকতেন। তাঁর সঙ্গে থাকত ওই শিল্পীর বন্ধু ৩৫ বছর বয়সী রামবাবু যাদব। তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, সময়ের সঙ্গে সঙ্গে, দুই ব্যক্তির মধ্যে ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক গড়ে ওঠে। চলতি সপ্তাহের শুরুতে অভিযোগ ওঠে, যাদব ওই শিল্পীর ছয় বছরের মেয়েকে ধর্ষণ করেছে। মেয়েটি তার বাবার সঙ্গে দেখা করতে আসার পর তাকে নির্যাতন করা হয় বলে অভিযোগ।

মেয়েকে নির্যাতন করা হয়েছে এ কথা জানার পরই নির্যাতিতার বাবা যাদবের সঙ্গে কথা বলেন। দুজনের মধ্যে তুমুল বচসা হয়। অভিযোগ, সেই সময় নাবালিকার বাবা তার সঙ্গীর গোপনাঙ্গ কেটে দেন। গুরুতর আহত অবস্থায় যাদবকে প্রথমে দেওরিয়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরে গোরক্ষপুরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তাকে পুলিশি তত্ত্বাবধানে রাখা হয়েছে।
বাবার অভিযোগের ভিত্তিতে যাদবের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের সময় যাদব পুলিশকে জানিয়েছে, নাবালিকার বাবার সঙ্গে তার সম্পর্ক ছিল। এদিকে দুই পুরুষের মধ্যে সম্পর্কের কথা সমাজে জানাজানি হতে শুক্রবার ভোরে, নাবালিকার বাবাকে ঘর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার সুনীল কুমার সিং জানিয়েছেন, মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

Post Views: 87

Continue Reading

Previous: বিজেপি হল বাংলা জ্বালাও পার্টি ! এস আই আর নিয়ে এমনই কটাক্ষ সায়নীর
Next: জিএসটি রেজিস্ট্রেশন হবে আরও সরল, ১ নভেম্বর থেকে চালু হচ্ছে নয়া নিয়ম

সম্পর্কিত গল্প

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026

You may have missed

Untitled.png

চালু হতে চলেছে যোজনা, দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 8, 2026
SUNIL.jpg

হিন্দু ঐক্যে জোর, সংগঠন মজবুত করতে কড়া বার্তা সুনীল বনশলের

Online Desk জুন 8, 2026
AB.jpg

দিল্লির পর বাংলা, মদ কেলেঙ্কারিতে নাম জড়াল অভিষেকের

Online Desk জুন 8, 2026
ftg.png

প্রাক- বর্ষায় ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরেও রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা

Online Desk জুন 8, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.