Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • বিজেপি হল বাংলা জ্বালাও পার্টি ! এস আই আর নিয়ে এমনই কটাক্ষ সায়নীর

বিজেপি হল বাংলা জ্বালাও পার্টি ! এস আই আর নিয়ে এমনই কটাক্ষ সায়নীর

Online Desk অক্টোবর 24, 2025
Sayani-1.jpg

নিজস্ব প্রতিনিধি, পূর্ব বর্ধমান : পূর্ব বর্ধমান জেলার বুদবুদের কোটা গ্রামে কয়েকশো বছর ধরে হয়ে আসছে, কালী পূজার পর ভাই ফোঁটা। বুদবুদের কোটা গ্রামে যে সমস্ত মন্দিরে ও বিভিন্ন জনের বাড়িতে হরগৌরী এবং শিবের পূজার আয়োজন হয়, সেই সমস্ত দেব দেবীকে গ্রামের একটি জলাশয়ে ভেলায় চাপিয়ে গোটা জলাশয় প্রদক্ষিণ করানোর রেওয়াজ চলে আসছে কয়েকশো বছর ধরে।

প্রতি বছর ভাইফোঁটার দিন বিকেল থেকে শুরু হয় এই ভেলা ভাসানোর অনুষ্ঠান। সন্ধ্যা হলেই সমস্ত দেব-দেবীর মূর্তি ওই জলাশয়ে বিসর্জন দেওয়া হয়। পূর্ব বর্ধমান জেলার বুদবুদের কোটা গ্রামে যে সমস্ত জায়গায় কালীপুজো হয়। সেই সমস্ত জায়গা থেকে কালীর প্রতিমাগুলিকে পুকুর পাড়ে নিয়ে আসা হয় বিসর্জনের জন্য। এই ভেলা ভাসা অনুষ্ঠানকে ঘিরে জলাশয় এর পাড়ে বসে মেলা। ওই মেলা চলে চার দিন ধরে। প্রতি বছর কোটা গ্রামে এই ভেলা ভাসা অনুষ্ঠানকে কেন্দ্র করে সমস্ত বাড়িতে আত্মীয়-স্বজনের সমাগম ঘটে। ভেলা ভাসা দেখতে বিভিন্ন এলাকা থেকে মানুষ এসে ভিড় করেন জলাশয়ের পাড়ে।

জানা গেছে, দীর্ঘ কয়েকশো বছর ধরে এই রীতি চলে আসছে এখানে। গ্রামবাসীদের মতে এটাই তাদের কার্নিভাল। গোটা জলাশয় জুড়ে ভেলায় ঠাকুরকে উঠিয়ে প্রদক্ষিণ করা হয় আর দর্শনার্থীরা পাড়ে দাঁড়িয়ে সেই অনুষ্ঠান দেখেন। হিন্দু মুসলিম সহ সকল ধর্মের মানুষ এই মেলায় যোগদান করেন এবং আনন্দ উপভোগ করেন।

তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ অনুষ্ঠানের সূচনায় এসে এসআইআর নিয়ে বিজেপিকে কটাক্ষ করে বলেন, বিজেপি হল বাংলা জ্বালাও পার্টি, বিজেপি হিন্দুদের নয়, আবার মুসলিমদেরও নয়। আসামে যখন এনআরসি হয়েছিল তখন বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গিয়েছিল। এখনও তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছে। বিজেপি কারো নয় বিজেপি শুধু পুঁজিবাদীদের। খেটে খাওয়া গরীব মানুষদের সঙ্গে নেই বিজেপি। তারা শুধু ধনী ব্যক্তিদের সঙ্গেই রয়েছে শুধুমাত্র নিজেদের আখের গোছানোর জন্য। এদিন প্রদীপ প্রজ্জ্বলন করে মেলার সূচনার পর বাউল গান গেয়ে সকলের মন জয় করেন সায়নী ঘোষ।

Post Views: 238

Continue Reading

Previous: ‘৪ বার ধর্ষণ করেছে পুলিশ’, হাতে লিখে আত্মঘাতী মহারাষ্ট্রের মহিলা চিকিৎসক
Next: মেয়েকে ধর্ষণ করায় সমকামী সঙ্গীর যৌনাঙ্গ কেটে আত্মহত্যা উত্তরপ্রদেশের ব্যক্তির

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.