Skip to content
এপ্রিল 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • বাংলাদেশে আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া, হস্তক্ষেপের দাবিতে মোদীকে চিঠি

বাংলাদেশে আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া, হস্তক্ষেপের দাবিতে মোদীকে চিঠি

Online Desk ডিসেম্বর 23, 2025
222222.jpg

ওঙ্কার ডেস্কঃ হাদি মৃত্যুর পর থেকে উত্তাল বাংলাদেশ। ওপার বাংলায় আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া। তাঁদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখল সর্বভারতীয় মেডিক্যাল ছাত্র সংগঠন অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশন। ওই পড়ুয়াদের সুরক্ষা ও সুস্থতা নিশ্চিত করতে প্রধানমন্ত্রীকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ করার দাবি জানাল ওই সংগঠন।
চিঠিতে অল ইন্ডিয়া মেডিক্যাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের তরফে লেখা হয়েছে, বাংলাদেশে যেসব ভারতীয় পড়ুয়ারা আটকে আছেন তাঁদের পরিবারের থেকে লাগাতার উদ্বেগজনক বার্তা আসছে। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা সেখানে থাকা পড়ুয়াদের মধ্যে ভয়, উৎকণ্ঠা ও মানসিক উদ্বেগ বাড়িয়েছে। এই পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে অবিলম্বে জরুরি হস্তক্ষেপ কামনা করছি। যাঁরা বিদেশে ডাক্তারি পড়তে যান, তাঁদের প্রত্যাশা থাকে বিপদের সময়ে ভারত সরকার তাঁদের পাশে দাঁড়াবে। এবারও প্রধানমন্ত্রী পড়ুয়াদের পাশে দাঁড়াবে বলে আশা সংস্থার।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে হিংসা চরম আকার নিয়েছে বাংলাদেশে। সংবাদপত্রের অফিস ভাঙচুর, ছায়ানটে হামলার পাশাপাশি দেশের নানা প্রান্তে খুনের ঘটনা সামনে আসে। নৃশংসভাবে হত্যা করা হয় সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসকে। এই পরিস্থিতিতে ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও উত্তেজনা ও টানাপড়েন বাড়ছে।

Post Views: 156

Continue Reading

Previous: মেসির মূর্তি বসানো হয়েছে কার জমিতে? প্রশ্ন তুলল উচ্চ আদালত
Next: ভারতীয় হাই কমিশনারকে ফের তলব ইউনূস সরকারের; দুই দেশের কুটনৈতিক সম্পর্ক নিয়ে উদ্বেগ

সম্পর্কিত গল্প

voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
baby-deadbody.png

ফোন ফ্যাক্টরিতে সন্তান প্রসব! লোক্লজ্জার ভয়ে নিজের হাতে গলা কেটে খুন সদ্যজাতকে

Online Desk এপ্রিল 23, 2026

You may have missed

mamata-dharna.jpg

প্রথম দফায় ভোটের ঝড়! কী বললেন মমতা?

Online Desk এপ্রিল 23, 2026
voter-bengal.jpg

প্রথম দফায় ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ! সর্বকালীন রেকর্ডের পথে পশ্চিমবঙ্গ

Online Desk এপ্রিল 23, 2026
peace-deal.png

পাকিস্তান নয়, আমেরিকার সঙ্গে শান্তি আলোচনায় চিনকে চায় ইরান

Online Desk এপ্রিল 23, 2026
hgf

প্রথম দফায় বঙ্গে রেকর্ড! বিকেল ৫টা পর্যন্ত ভোট পড়ল প্রায় ৯০ শতাংশ

Online Desk এপ্রিল 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.