Skip to content
জুন 18, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মেসির মূর্তি বসানো হয়েছে কার জমিতে? প্রশ্ন তুলল উচ্চ আদালত

মেসির মূর্তি বসানো হয়েছে কার জমিতে? প্রশ্ন তুলল উচ্চ আদালত

Online Desk ডিসেম্বর 23, 2025
m111111.jpg

ওঙ্কার ডেস্কঃ লেকটাউনে মেসির ৭০ ফুট দীর্ঘ মূর্তি বসানো হয়েছে। কিন্তু সেই মূর্তি কার জমিতে বসানো হয়েছে? রাজ্যকে এই নিয়ে প্রশ্ন করল উচ্চ আদালত। হাই কোর্ট জানতে চায়, মেসির মূর্তি কি সরকারি জমিতে বসানো হয়েছে না কি ব্যক্তিগত জমিতে?
যুবভারতীর ঘটনা নিয়ে হওয়া একাধিক জনস্বার্থ মামলার শুনানি সোমবার শেষ হল। সেই শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চ মেসির মূর্তি নিয়ে প্রশ্ন তোলে। বিচারপতি সেন প্রশ্ন করেন, মেসির মূর্তি যে জায়গায় বসানো হয়েছে, সেটা কি ব্যক্তিগত জমি না সরকারি জমি? রাজ্যের তরফে আইনজীবী আদালতে জানান, মেসির মূর্তি ব্যক্তিগত উদ্যোগে সুজিত তৈরি করিয়েছেন।আদালতের প্রশ্ন, সরকারি জমিতে কি ব্যক্তিগত ভাবে কিছু করা যায়?
যুবভারতীর ঘটনায় অভিযুক্ত শতদ্রু দত্তের আইনজীবী দাবি করেছেন, আয়োজক হিসাবে মেসিকে যুবভারতীতে নিয়ে আসার যে দায়িত্ব ছিল শতদ্রু দত্তের। তা তিনি পালন করেছেন। অতিরিক্ত লোক কী ভাবে মাঠে প্রবেশ করেছিলেন, তার দায়িত্ব তো শতদ্রুর নয়। এদিকে রাজ্যের তরফে জানানো হয়েছে, ফুটবলতারকার নিরাপত্তার দায়িত্বে ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অন্য দুই মামলাকারীর তরফে কেন্দ্রীয় সংস্থাকে দিয়ে তদন্ত করানোর দাবি তোলা হয়েছে।
আদালতে রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সওয়াল, ‘‘মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের কাছে ক্ষমা চেয়েছেন। শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায় যে উপস্থিত থাকবেন, লিখিত ভাবে পুলিশকে তা জানানো হয়নি। পাশাপাশি তিনি জানান, মেসিকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে। নিরাপত্তাকর্মী কত জন থকবেন, তা রাজ্যকে জানানো হয়নি। ৫০০ জনকে পাস দেন শতদ্রু।
এছাড়াও আরও একটি মামলা করা হয় হাই কোর্টে। মামলাকারী মৈনাক ঘোষাল আদালতের নজরদারিতে তদন্তের আর্জি করেন। পাশাপাশি দর্শকদের টিকিটের অর্থ ফেরত দেওয়া উচিত বলেও জানান তিনি। ইডি ও সিবিআইয়ের তদন্তের আবেদন জানিয়ে ওই মামলাকারীর দাবি, স্টেডিয়ামের ক্ষয়ক্ষতির অর্থও প্রদান করতে হবে আয়োজক সংস্থাকে।

Post Views: 272

Continue Reading

Previous: মহারাষ্ট্রের পুর নির্বাচনের ফলাফলের পর রাহুল গান্ধীর ঐক্যের বার্তা; ভবিষ্যৎ কৌশল নিয়ে আলোচনা শুরু
Next: বাংলাদেশে আটকে ভারতের বহু মেডিক্যাল পড়ুয়া, হস্তক্ষেপের দাবিতে মোদীকে চিঠি

সম্পর্কিত গল্প

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026

You may have missed

CAB-2.jpg

ক্রীড়ামন্ত্রীর সঙ্গে দেখা করে অভিষেকের বিরুদ্ধে নালিশ সৌরভের ! বেজে গেলো সিএবির যুগ্ম সচিব দামামা

Online Desk জুন 17, 2026
sushanta-ghosh.jpg

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ

Online Desk জুন 17, 2026
FotoJet-8.jpg

ফলতা থেকে পুস্পাকে আল্টিমেটাম দিলেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
202606173828800.jpg

মধ্যপ্রদেশে নির্মিয়মান কুয়োতে পরে আটক শাশুরি-বধু; উদ্ধারের পর চিকিৎসাধীন আহতেরা

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.