Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করছে, সাম্প্রদায়িক হিংসার ২৮ মাস পর ইম্ফলে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করছে, সাম্প্রদায়িক হিংসার ২৮ মাস পর ইম্ফলে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী

Online Desk সেপ্টেম্বর 13, 2025
aaaaaa.png

ওঙ্কার ডেস্ক: মণিপুরে দীর্ঘ ২৮ মাস ধরে চলা গোষ্ঠী হিংসার আবহে অবশেষে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার দুপুরে মিজোরাম থেকে বিমানে ইম্ফলে পৌঁছে সড়ক পথে চুরাচান্দপুরের উদ্দেশে রওনা দেন তিনি। মূলত হেলিকপ্টারে যাওয়ার কথা থাকলেও প্রবল বৃষ্টির কারণে সড়কপথে যাত্রা করতে হয় তাঁকে। কুকি-জো অধ্যুষিত এই জেলাই ২০২৩ সালের ৩ মে থেকে হিংসার আঁতুড়ঘর হয়ে উঠেছিল। সেখানকার ঘরছাড়া মানুষদের সঙ্গে দেখা করে শান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী।
চুরাচান্দপুর শহরে একটি সভায় উপস্থিত হয়ে ৭০০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস করেন মোদী। তিনি ঘোষণা করেন, মণিপুরে সড়ক ও রেল যোগাযোগের উন্নতিতে সরকার বিশেষ পদক্ষেপ নেবে। সভামঞ্চ থেকে শান্তি ও উন্নয়নের ডাক দিয়ে তিনি বলেন, “আমি সব সংগঠনের কাছে অনুরোধ করছি, আপনারা সন্তানদের ভবিষ্যতের কথা মাথায় রেখে শান্তির পথে আসুন। মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করে চলেছে।”
প্রধানমন্ত্রীর এই সফরকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। কারণ, গোষ্ঠী সংঘর্ষ শুরু হওয়ার পর গত ২৮ মাসে মণিপুরে আসেননি তিনি। এই দীর্ঘ অনুপস্থিতি নিয়ে বিরোধী দলগুলি একাধিকবার সরব হয়েছিল। অবশেষে মোদীর সফরে স্থানীয় মানুষদের মধ্যে কিছুটা হলেও আশার সঞ্চার হয়েছে।
চুরাচান্দপুরে ঘরছাড়া মানুষদের সঙ্গে আলাপচারিতা শেষে প্রধানমন্ত্রী মেইতেই অধ্যুষিত ইম্ফল উপত্যকায় যাওয়ার কর্মসূচি নিয়েছেন। সেখানেও তিনি হিংসায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করবেন এবং আরও কিছু উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। শান্তি প্রতিষ্ঠা ও পুনর্গঠনের বার্তা দিয়েই প্রধানমন্ত্রী এই সফর সম্পূর্ণ করতে চাইছেন বলে মনে করছে পর্যবেক্ষক মহল।

Post Views: 151

Continue Reading

Previous: এখনও অনেক কাজ বাকি বলছেন নায়ক গুরপ্রীত
Next: পুজোর আমেজে হইচই’এ এক গুচ্ছ সিরিজ, তালিকায় ইশা, শুভশ্রী, সৌমিতৃষা ছাড়া আর কারা?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.