Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • পুজোর আমেজে হইচই’এ এক গুচ্ছ সিরিজ, তালিকায় ইশা, শুভশ্রী, সৌমিতৃষা ছাড়া আর কারা?

পুজোর আমেজে হইচই’এ এক গুচ্ছ সিরিজ, তালিকায় ইশা, শুভশ্রী, সৌমিতৃষা ছাড়া আর কারা?

Online Desk সেপ্টেম্বর 13, 2025
FotoJet.jpg

ওঙ্কার ডেস্ক: বাঙালির পুজো-পাশাপাশি বিনোদন একটি যোগ সূত্র রয়েছে। পুজো মানেই পুজোর মণ্ডপ থেকে ভেসে আসা গান বা পুজোর অ্যালবাম এই দুই’ই ছিল বিনোদন। তার ব্যপ্তি দিনে দিনে একটু একটু করে বেড়েছে। এখন পুজোর গান বা অন্যান্য অনেক কিছুর সঙ্গেই যোগ হয়েছে পুজোর ছবি। এবার পুজোতেও তার ব্যতিক্রম নেই। বড়পর্দায় মুক্তি পাবে এই পুজোতেও একগুচ্ছ বাংলা ছবি। তবে বড়পর্দায় ছবি মুক্তির পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও আসছে একগুচ্ছ নতুন ওয়েব সিরিজও। হইচই নিয়ে আসছে বিভিন্ন স্বাদের ওয়েব সিরিজ।
হইচইয়ের ‘উৎসবের নতুন গল্প’ এই উৎসবের মরশুমে দর্শকদের সামনে আনতে চলেছে এক গুচ্ছ থ্রিলার ঘরানার সিরিজ। ‘ইন্দুবালা ভাতের হোটেল’ সিরিজে বিপুল জনপ্রিয়তার পর এবার থ্রিলার ঘরানার সিরিজ ‘অনুসন্ধান’র হাত ধরে ওটিটিতে ফিরছেন এই পুজোয় শুভশ্রী। অদিতি রায়ের পরিচালনায় এই সিরিজে মুখ্য চরিত্রে দেখা যাবে শুভশ্রীকে। এছাড়াও দীর্ঘ বিরতির পর পর্দায় দেখা যেতে চলেছে অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ‘কালরাত্রি’ সিজন ২ নিয়ে পর্দায় ফিরছেন নায়িকা। অন্যদিকে জয়দীপ মুখোপাধ্যায়ের পরিচালনায় রহস্য-রোমাঞ্চে ভরপুর গা ছমছমে ভয়ের কাহিনী নিয়ে ‘নিশির ডাক’ সিরিজে দেখা যাবে সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় ও সৃজা দত্তের এক অন্য সমীকরণ। অন্যদিকে এই অক্টোবরেই ‘ইন্দু’র সিজন ৩ বা চূড়ান্ত পর্ব আসবে হইচইয়ের পর্দায়।
এছাড়াও প্রতীম ডি গুপ্তের পরিচালনায় নতুন সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিরিজ ‘কার্মা কোর্মা’ আসবে। নতুন স্বাদের এই সিরিজে দর্শক পাবেন টলিপাড়ার দুই নায়িকা সোহিনী সরকার ও ঋতাভরী চক্রবর্তীকে। আর এইসবের সঙ্গে দর্শকের কাছে আসবে বাঙালির সর্বকালের প্রিয় ‘ফেলুদা’ও। সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় বাঙালির কাছে এ যেন এক অন্য আমেজ। এখন দেখার পুজোর আবহাওয়ায় কোন নতুন সিরিজকে সবথেকে বেশি গ্রহণ করেন দর্শক।

Continue Reading

Previous: মণিপুরের উন্নতির জন্য ভারত সরকার কাজ করছে, সাম্প্রদায়িক হিংসার ২৮ মাস পর ইম্ফলে দাঁড়িয়ে বললেন প্রধানমন্ত্রী
Next: রবিবার একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা, স্বচ্ছতাই চ্যালেঞ্জ এসএসসির কাছে

সম্পর্কিত গল্প

New-Project-31.webp

যেখানে আলোয় ভাসার কথা, সেখানে শ্মশানের নিস্তব্ধতা — দশমীতেও অন্ধকারে চোরবাগান

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-30.webp

নবমীর রাতে ট্রাফিক আইন ভাঙার হিড়িক, শহর জুড়ে ৭৮২ মামলা

Online Desk অক্টোবর 22, 2026
1000437867.webp

চোরবাগানকাণ্ডে হাই কোর্টের নির্দেশ মেনে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি

Online Desk অক্টোবর 21, 2026

You may have missed

Job-Loss-Anxiety_-Office-Layoffs-Montage.jpg

কেন ভয়গ্রস্থ হচ্ছেন মানুষেরা ?

Online Desk অক্টোবর 22, 2026
Global-Youth-Protest_-India-Meets-France.jpg

সম্পাদকীয়

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-34.webp

পুজো মিটতেই শীতের আমেজ, তবে টিকবে না বেশিদিন, বৃষ্টির ভ্রুকুটি রাজ্যজুড়ে

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-33.webp

ইনস্টাগ্রামে আত্মপ্রকাশ সোনিয়া গান্ধীর, শেয়ার করলেন আত্মজীবনীর প্রথম ঝলক

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.