Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রবিবার একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা, স্বচ্ছতাই চ্যালেঞ্জ এসএসসির কাছে

রবিবার একাদশ-দ্বাদশের নিয়োগের পরীক্ষা, স্বচ্ছতাই চ্যালেঞ্জ এসএসসির কাছে

Online Desk সেপ্টেম্বর 13, 2025
ssc.jpg

ওঙ্কার ডেক্স: আগামী ১৪ সেপ্টেম্বর রবিবার ফের শিক্ষক নিয়োগের পরীক্ষা। এবার পরীক্ষায় বসবেন একাদশ-দ্বাদশের চাকরি প্রার্থীরা। এসএসসি সূত্রে জানা গেছে, এবার প্রায় ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসবেন। উল্লেখ্য, গত রবিবার ৭ সেপ্টেম্বর নতুন করে নবম-দশম শ্রেণীতে শিক্ষক নিয়োগের জন্য পরীক্ষা নিয়েছিল এসএসসি। পরীক্ষায় বসেছিলেন ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও। এবারও থাকছেন অন্য রাজ্যের পরীক্ষার্থীরাও।

পরীক্ষা নিয়ে কী নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশন? এসএসসি সূত্রে খবর, দুপুর ১২টায় পরীক্ষা শুরু হবে। তার আগেই ঢুকে যেতে প্রার্থীদের পরীক্ষা কেন্দ্রে। পরীক্ষা শেষ হবে দুপুর দেড়টায়। বিশেষভাবে সক্ষমদের জন্য পরীক্ষা শেষ দুপুর দু’টোয়। পরীক্ষা কেন্দ্রে স্বচ্ছ পেন নিয়ে আসতে হবে পরীক্ষার্থীদেরকে। পরীক্ষার্থীদের জন্য কমিশনের তরফে এই পেন রাখার ব্যবস্থা করা হয়েছে। একটি নির্দিষ্ট জায়গায় পরীক্ষার্থীরা তাঁদের পোশাক, ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সাময়িকভাবে জমা রাখতে পারবেন। পাশাপাশি তল্লাশির সময় অ্যাডমিট কার্ড বাধ্যতামূলক বলে জানানো হয়েছে কমিশনের তরফে।

একাদশ দ্বাদশে মোট শূন্য পদ রয়েছে ১২ হাজার ৫১৪ জন। এদিকে রবিবার পরীক্ষায় বসতে চলেছেন ২ লক্ষ ৪৬ হাজার পরীক্ষার্থী। মোট পরীক্ষা কেন্দ্র ৪৭৮টা। প্রসঙ্গত দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে এসএসসি। নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে পুরো নজর রাখছে আদালত। কোনও ‘দাগি’ যাতে পরীক্ষায় না বসেন সেই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। তার পরেও রবিবারের পরীক্ষাতে কোনও দাগি ঢুকে পড়বে না তো? এই প্রশ্ন উঁকি দিচ্ছে অনেকের মনে। যদিও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন, দ্বিতীয় দফার পরীক্ষা নেওয়া হবে রবিবার। মুখ্যমন্ত্রী যা যা নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মতো এসএসসি-কে জানিয়েছি। আমি সব পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই, প্রশাসনের তরফে সর্বোচ্চস্তরে ব্যবস্থা নেওয়া আছে, আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। যদিও বিজেপির দাবি, এই রাজ্যে স্বচ্ছ পরীক্ষা বা স্বচ্ছ নিয়োগ সোনার পাথরবাটি।

Post Views: 160

Continue Reading

Previous: পুজোর আমেজে হইচই’এ এক গুচ্ছ সিরিজ, তালিকায় ইশা, শুভশ্রী, সৌমিতৃষা ছাড়া আর কারা?
Next: হিন্দি সিরিজ পরিচালনা দিয়েই বলিউড যাত্রা শুরু উজান গাঙ্গুলীর, সন্তানের সাফল্যে আবেগঘন বাবা-মা

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.