Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদীর জর্ডান সফর, পাঁচ সমঝোতা চুক্তিতে সিলমোহর!

মোদীর জর্ডান সফর, পাঁচ সমঝোতা চুক্তিতে সিলমোহর!

Online Desk ডিসেম্বর 16, 2025
1.png

জর্ডান সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লক্ষ্য দু’দেশের কূটনৈতিক সম্পর্ক মজবুত করা। বিদেশ সফরে গিয়েই আম্মানে হুসেইনিয়া প্রাসাদে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একাধিক বিষয়ে বৈঠক হয়েছে মোদীর। সূত্রের খবর, আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে সন্ত্রাসবাদ দমন। বৈঠকের শেষে ভারত ও জর্ডানের মধ্যে পাঁচটি সমঝোতা চুক্তি সই হয়েছে।
মোদী ও জর্ডান প্রধানের আলোচনায় গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতা সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়াও বাণিজ্য ও বিনিয়োগ, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন, কৃষি ও সার, পর্যটন এবং প্রযুক্তি সহযোগিতার মতো একাধিক বিষয় উঠে আসে। বৈঠকের পরে দুই দেশের মধ্যে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এর মধ্যে রয়েছে-
• নবায়নযোগ্য শক্তিতে প্রযুক্তিগত সহযোগিতা
• ২০২৫-২০২৯ সালের সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি
• ডিজিটাল সমাধান ভাগাভাগি করার উদ্যোগ
• জলসম্পদ ব্যবস্থাপনা
• পেট্রা ও এলোরার মধ্যে টুইনিং চুক্তি
গত ৩৭ বছরে এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরে জর্ডানে এলেন। একই সঙ্গে এ বছর ভারত-জর্ডান কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে, যা এই সফরকে আরও তাৎপর্যপূর্ণ করেছে। মোদী জানান, ভারত ও জর্ডান সম্পর্ককে আরও মজবুত করতে আগ্রহী। ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো, সার শিল্প ও মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে সহযোগিতা জোরদার করা হবে। এছাড়াও দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ২.৮ বিলিয়ন ডলার, যা আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলারে পৌঁছনোর প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী। উল্লেখ্য, মোদীর তিন দেশের সফরের প্রথম ধাপ জর্ডান। এরপর ইথিওপিয়া ও ওমান যাবেন মোদী।

Post Views: 324

Continue Reading

Previous: রোদে বেরোলেই ছ্যাঁকা লাগছে গায়ে! শীতের আমেজ পেতে ভরসা কি তবে দার্জিলিং? দক্ষিণে আর কি মিলবে শীতের আমেজ?
Next: খসড়া ভোটার তালিকায় নাম যাচাই করা যাবে অনলাইনে; চূড়ান্ত লিস্ট প্রকাশ করার আগে জানাল নির্বাচন কমিশন

সম্পর্কিত গল্প

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.