Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • রোদে বেরোলেই ছ্যাঁকা লাগছে গায়ে! শীতের আমেজ পেতে ভরসা কি তবে দার্জিলিং? দক্ষিণে আর কি মিলবে শীতের আমেজ?

রোদে বেরোলেই ছ্যাঁকা লাগছে গায়ে! শীতের আমেজ পেতে ভরসা কি তবে দার্জিলিং? দক্ষিণে আর কি মিলবে শীতের আমেজ?

Online Desk ডিসেম্বর 16, 2025
sxf.png

ওঙ্কার ডেস্ক: একদিকে ইংরেজি মাসের ক্যালেন্ডার অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যগগন, অপরদিকে বাংলা মাসের ক্যালেন্ডার অনুযায়ী অগ্রহায়ণ মাসের শেষলগনে দাঁড়িয়ে। কিন্তু কোথায় জাঁকিয়ে শীত? যে কাঁপুনির খেলা শীত শুরুতে দেখিয়েছিল, ধীরে ধীরে তা যেন ম্লান হয়ে গেছে। সকালে মর্নিংওয়াকের পরে গরম ধোঁয়া ওঠা মাটির ভাঁড়ের চায়ে চুমুক দেওয়ার আগে খুলতে হচ্ছে গায়ের গরম পোশাক। সত্যিই ডিসেম্বর তো? নাকি টাইম মেশিনে চড়ে আরো ক’মাস এগিয়ে ফেব্রুয়ারি বা মার্চে দাঁড়িয়ে আছি আমরা?
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদে বেরোলে রীতিমত ছ্যাঁকা লাগছে গায়ে! শীত বিলাসী সবার মনেই একই প্রশ্ন, এ কেমন শীত রে বাবা! এবার কি শীতকে উপভোগ করতে গেলে গ্যাটের কড়ি খরচ করতে হবে নাকি!
আবহাওয়াবিদদের মতে উত্তর–পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার জন্যই ঠান্ডা ও শুকনো বাতাসের প্রবাহ সাময়িক ভাবে থমকে গিয়েছে। তার ফলেই রাতের দিকের তাপমাত্রা আর কমছে না। এর পাশাপাশি সম্পূর্ণ বিপরীত দিক, দক্ষিণ–পূর্ব দিক থেকে ঢুকছে জলীয় বাষ্পপূর্ণ বাতাস। উত্তরের হাওয়ার ক্ষীণ স্রোত ওই জলীয় বাষ্পপূর্ণ বাতাসকে আটকাতে সক্ষম হচ্ছে না। ফলত দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে শীতের আমেজ অনেকটাই দুর্বল হয়ে পড়েছে।
আবহবিদরা আরও জানাচ্ছেন, সামনের কয়েকদিন আবহাওয়ার এমনই অবস্থা চলবে। ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি কাটলে তবেই নতুন করে শীতের আমেজ পেতে শুরু করবে দক্ষিণবঙ্গ। 
অপরদিকে উত্তরবঙ্গেরও একই ছবি। দার্জিলিং বাদে উত্তরের অন্যান্য পাহারঘেষা এলাকার তাপমাত্রা ক্রমেই বেড়ে যাচ্ছে।
কিন্তু আর কবে কাটবে এই পরিস্থিতি? সেই নিয়েই সকলের মনে বড়ো একটা প্রশ্নবোধক চিহ্ন।

Post Views: 246

Continue Reading

Previous: কমল ঘাটতি, শুল্ক চাপের মধ্যেও বেড়েছে ভারতের রফতানি
Next: মোদীর জর্ডান সফর, পাঁচ সমঝোতা চুক্তিতে সিলমোহর!

সম্পর্কিত গল্প

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026

You may have missed

METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
MODI.jpg

নিট প্রশ্নফাঁস কাণ্ডে ফাস্ট ট্র্যাক আদালত গঠন হবে, ঘোষণা প্রধানমন্ত্রীর

Online Desk জুলাই 23, 2026
RF6T.png

ঘূর্ণাবর্তের জেরে দুর্যোগের সম্ভাবনা, দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.