Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • এভারেস্টের উচ্চতায় উড়তে পারবে, ভারতের মাটিতে তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার, ঘোষণা মোদী-মাক্রোঁর

এভারেস্টের উচ্চতায় উড়তে পারবে, ভারতের মাটিতে তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার, ঘোষণা মোদী-মাক্রোঁর

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
MACRON.jpg

ওঙ্কার ডেস্কঃ ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁর তিনদিনের ভারত সফর যে তাৎপর্যপূর্ণ, তার আভাস ছিলই। রাফাল থেকে সাবমেরিন, ফ্রান্স ভারতের বৈঠক যে বিশ্ব রাজনীতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ, তা বলার অপেক্ষা রাখে না। মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ যৌথ ভাবে কর্ণাটকে একটি কারখানার উদ্বোধন করেন। সূত্রের খবর, এই কারখানায় এক বেসরকারি হেলিকপ্টারের যন্ত্রাংশ সংযুক্ত করার শেষ ধাপের কাজ হবে। ভারতের মাটিতে তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার। ফরাসি সংস্থা ‘এয়ারবাস হেলিকপ্টার’ এবং ‘টাটা অ্যাডভান্সড সিস্টেম লিমিটেড’, এই দুই সংস্থার যৌথ উদ্যোগে হবে কাজ। এই কপ্টার এভারেস্টের উচ্চতায় উড়তে পারবে।
ওই হেলিকপ্টারের পোশাকি নাম ‘এইচ ১২৫’। কর্নাটকের ভেমাগালে তার চূড়ান্ত সংযুক্তিকরণের কাজটি হবে। এর আগেও এয়ারবাস এবং টাটা যৌথ ভাবে কাজ করেছে।
টাটার সঙ্গে কাধে কাধ মিলিয়ে ভারতেই বায়ুসেনার জন্য সি ২৯৫ পরিবহণ বিমান তৈরি করছে এয়ারবাস। এ বার সেই তালিকায় যোগ হতে চলেছে ‘এইচ ১২৫’।

২০২৭ সালের প্রথম দিকেই কর্নাটকের কারখানা থেকে প্রথম ‘এইচ ১২৫’ হেলিকপ্টারটি তৈরি হবে, এমনটাই আশা। সূত্রের খবর, এয়ারবাস এবং টাটার পরিকল্পনা রয়েছে যে আগামী ২০ বছরের মধ্যে ভারতে অন্তত ৫০০টি ‘এইচ ১২৫’ হেলিকপ্টার তৈরি করা হবে। এ ছাড়াও আরও ভারতীয় সংস্থাকে এই হেলিকপ্টার মেরামত এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, মঙ্গলবার ফ্রান্সের সংস্থা এক্সোট্রেলের সঙ্গে চুক্তি হয়েছে তিন ভারতীয় সংস্থা ধ্রুব স্পেস, পিক্সেল এবং এক্সডিলিঙ্ক্‌স ল্যাব্স-এর সঙ্গে। এক্সোট্রেল মূলত বিভিন্ন মহাকাশ প্রযুক্তি তৈরি করে। জানা যাচ্ছে, তারা তিন ভারতীয় সংস্থাকে ‘প্রপালশন সিস্টেম’ বিক্রি করবে। কত টাকার প্রযুক্তি কেনার বিষয়ে এই চুক্তি হয়েছে, সে বিষয়ে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, মঙ্গলবার মোদী-মাক্রোঁ বৈঠকে দ্বিতীয় দফায় ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের তৈরি রাফাল যুদ্ধবিমান কেনা এবং ডুবোজাহাজ নির্মাণের বিষয় নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

Post Views: 243

Continue Reading

Previous: একেনবাবু আসছেন স্বমহিমায়, বাপি-প্রমথকে নিয়ে একেনবাবু কবে পাড়ি দেবেন পুরুলিয়ায়?
Next: আমার ছেলে ভুল করেছে, আমরা ক্ষমাপ্রার্থী, দিল্লি গাড়ি দুর্ঘটনা কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত নাবালকের বাবা

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.