Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আমার ছেলে ভুল করেছে, আমরা ক্ষমাপ্রার্থী, দিল্লি গাড়ি দুর্ঘটনা কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত নাবালকের বাবা

আমার ছেলে ভুল করেছে, আমরা ক্ষমাপ্রার্থী, দিল্লি গাড়ি দুর্ঘটনা কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত নাবালকের বাবা

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
SAHIL.jpg

ওঙ্কার ডেস্কঃ দিল্লির গাড়ি দুর্ঘটনা নিয়ে উত্তাল রাজধানীর পরিস্থিতি। গত ৩ ফেব্রুয়ারি দিল্লির দ্বারকায় এসইউভির ধাক্কায় মৃত্যু হয় সাহিল ধানাস্রে নামে এক যুবকের। সেই ঘটনায় অভিযুক্ত এক নাবালক। গাড়ির স্টিয়ারিং সেই নাবালকের হাতেই ছিল বলে অভিযোগ। এই ঘটনায় তুমুল হইচইয়ের মধ্যে মুখ খুললেন অভিযুক্ত নাবালকের বাবা। তিনি বলেন, ‘‘এটি ভুল ছিল। আমার পরিবারের তরফ থেকে এই ঘটনার জন্য ক্ষমাপ্রার্থনা করছি। আমিও এক জন সন্তানের বাবা। আমার ছেলে ভুল করছে। আর এর জন্য আমার পরিবারের সকলে অনুতপ্ত।’’
অভিযুক্তের বাবা জানিয়েছেন, তাঁর ছেলে যে কাণ্ড করেছে, তাঁর জন্য লজ্জাবোধ হচ্ছে। ঘটনার দিন তিনি দিল্লিতে ছিলেন না। কাজের জন্য গোরক্ষপুর ছিলেন। তিনি থাকলে এমন কান্ড ঘটত না। কারণ, ছেলে তাঁকে ভয় পায়।

অভিযুক্তের বাবার দাবি, যে সময় তাঁর ছেলে গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল, স্ত্রী বাড়িতেই ছিলেন। তিনি ছেলেকে বকাঝকাও করেছিলেন। কিন্তু ছেলে শুনতে চায়নি। তিনি বলেন, ‘‘আমি যখন ফোন পেয়েছিলাম বাড়ি থেকে, তখন বলেছিলাম আহত যুবককে যেন হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়।’’ ওই দিনই গোরক্ষপুর থেকে দিল্লিতে ফিরে এসেছিলেন।

অভিযোগ উঠেছিল, ঘটনার আগে গাড়িতে নাবালকের পাশে বসে রিলস বানাচ্ছিল তারই বোন। এই প্রশ্ন করা হলে অভিযুক্তের বাবা বলেন, ‘‘আমি ঘটনা সম্পর্কে কিছুই জানতাম না। ছেলের ড্রাইভিং লাইসেন্সও নেই। তবে মেয়ে রিল বানাচ্ছিল না। ছবি এবং ভিডিয়ো করছিল।’’
এই ঘটনা পুণের পোর্শেকাণ্ডের স্মৃতিকে উস্কে দিয়েছে। সেই ঘটনাতেও চালকের আসনে ছিল এক নাবালক। দিল্লির ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। যদিও মৃত যুবকের মা অপর একটি ভিডিয়ো শেয়ার করে দাবি করেছেন, ভিডিয়োটি কাটছাঁট করা হয়েছে। যে সময় দুর্ঘটনা ঘটেছে, সেই সময়েরই দৃশ্য নেই এই ভিডিয়োয়। অভিযুক্ত নাবালক চালককে প্রথমে সংশোধনাগারে পাঠানো হয়। তার পর গত ১০ ফেব্রুয়ারি তাকে জামিন দিয়েছে জুভেনাইল জাস্টিস বোর্ড। আদালতের যুক্তি, অভিযুক্তের বোর্ডের পরীক্ষা থাকার জন্য সাময়িক ভাবে মুক্তি দেওয়া হয়েছে।

Post Views: 255

Continue Reading

Previous: এভারেস্টের উচ্চতায় উড়তে পারবে, ভারতের মাটিতে তৈরি হবে ‘এইচ ১২৫’ কপ্টার, ঘোষণা মোদী-মাক্রোঁর
Next: ভোটের আগে কৃষ্ণপ্রেম, মায়াপুরে দেড় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.