Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • রাজ্য
  • ভোটের আগে কৃষ্ণপ্রেম, মায়াপুরে দেড় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ

ভোটের আগে কৃষ্ণপ্রেম, মায়াপুরে দেড় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
amit.jpg

ওঙ্কার ডেস্কঃ ফের বঙ্গ সফরে শাহ তবে এবার কোনও সভা , বৈঠক নয়। যাবেন মায়াপুরে। বুধবার মায়াপুরের ইসকনে ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১৫২তম জন্মজয়ন্তী যোগ দিতে মায়াপুরে আসছেন অমিত শাহ। কলকাতা বিমানবন্দর থেকে হেলিকপ্টারে শাহ রওনা দেবেন মায়াপুরের উদ্দেশে। দুপুর ২টো ২৫ মিনিট নাগাদ মায়াপুরে তাঁর নামার কথা। মন্দির চত্বরে শাহকে স্বাগত জানাতে মিনিট পাঁচেকের অনুষ্ঠান থাকছে। বৈদিক গুরুকুলের ছাত্রেরা মন্ত্রোচ্চারণের মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবে বলেই খবর।
সূত্রের খবর, মন্দিরের ভিতরে শাহকে স্বাগত জানাবেন ইসকনের জয়পতাকা স্বামী। রাধামাধব এবং পঞ্চতত্ত্বের বিগ্রহ দর্শন করবেন। মন্দিরে ভগবানের আরতি করারও কথা রয়েছে তাঁর। তারপর পদ্ম ভবনে সাধু-সন্তদের সঙ্গে একটি বিশেষ বৈঠকে বসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকেই অমিত শাহ শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের জন্ম যোগ দেবেন। জানা গিয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকালে কেন্দ্রীয় মন্ত্রী-সহ বঙ্গ বিজেপির একাধিক নেতৃত্ব হাজির থাকবেন।
বেলা ৩টে নাগাদ মূল অনুষ্ঠান মঞ্চে পৌঁছোবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ৩টে ২০ নাগাদ শাহের ভাষণ শুরু হওয়ার কথা। আধ ঘণ্টার ভাষণে শাহ কী বলেন, সে দিকেই সকলের নজর থাকবে। এই সফর কেবল ধর্মীয় কারণে, নাকি এই সফর থেকেও ভোটের কোনও বার্তা দেন কিনা, সেদিকে নজর থাকবে। ৩টে ৫৫ মিনিট নাগাদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার মায়াপুর থেকে কলকাতা বিমানবন্দরের দিকে রওনা দেবে বলে জানা গিয়েছে।

Post Views: 175

Continue Reading

Previous: আমার ছেলে ভুল করেছে, আমরা ক্ষমাপ্রার্থী, দিল্লি গাড়ি দুর্ঘটনা কাণ্ডে মুখ খুললেন অভিযুক্ত নাবালকের বাবা
Next: রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, বাংলার ৫ আসন-সহ ৩৭ আসনে ভোট মার্চে

সম্পর্কিত গল্প

jk-police.jpg

অনন্তনাগে পুলিশকর্মীকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যেই লস্করের দুই জঙ্গির বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

Online Desk জুলাই 23, 2026
SANSAD.jpg

সংসদে হট্টগোল, শিক্ষামন্ত্রীর ইস্তফা ছাড়া আলোচনা নয়, প্রস্তাব ফেরাল বিরোধীরা

Online Desk জুলাই 23, 2026
MAMATA.jpg

একুশের সভায় কালীঘাট তৃণমূলের আদালত অবমাননার অভিযোগ, মামলা দায়ের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.