Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, বাংলার ৫ আসন-সহ ৩৭ আসনে ভোট মার্চে

রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, বাংলার ৫ আসন-সহ ৩৭ আসনে ভোট মার্চে

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
RAJYASAVA-2.jpg

ওঙ্কার ডেস্কঃ রাজ্যসভার ৩৭ আসনে নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ করল কমিশন। আগামী মার্চ মাসে হতে চলেছে রাজ্যসভার ভোট। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, বাংলার ৫ আসন-সহ মোট ১০ রাজ্যের ৩৭টি আসনে আগামী ১৬ মার্চ হবে নির্বাচন।
বুধবার সকালে নির্বাচন কমিশন এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করা হবে। মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় ৫ মার্চ। প্রত্যাহারের সময়সীমা ৯ মার্চ। আর ১৬ মার্চ হবে ভোটগ্রহণ। ভোটগ্রহণের দিন বিকেলেই তবে ফল ঘোষণা।
বাংলার যে ৫ সাংসদের মেয়াদ শেষ হচ্ছে তাঁরা হলেন, সাকেত গোখেল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য, মৌসম বেনজির নূর ও সুব্রত বক্সি। ইতিমধ্যেই রাজ্যসভা থেকে ইস্তফা দিয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের যোগ দিয়েছেন মৌসম। বাকি সাংসদদের মেয়াদ শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। তার আগেই নির্বাচন হবে।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার রাজ্যসভাতেও শূন্য হতে চলেছে বাংলার বামেরা। রাজ্যসভায় বাংলা থেকে সিপিএমের শেষ সাংসদ বিকাশরঞ্জন ভট্টাচার্য তাঁর ৬ বছরের মেয়াদ শেষ করছেন।
উল্লেখ্য, যে ১০ রাজ্যের ৩৭ আসনে নির্বাচন হচ্ছে সেগুলি হল মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ছত্তিশগড়, হিমাচল, তেলেঙ্গানা, হরিয়ানা।

Post Views: 202

Continue Reading

Previous: ভোটের আগে কৃষ্ণপ্রেম, মায়াপুরে দেড় ঘণ্টার কর্মসূচিতে উপস্থিত থাকবেন অমিত শাহ
Next: ফ্রান্সে তৈরি হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার, প্রতিরক্ষা-সহ ২০টি চুক্তি নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.