Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ফ্রান্সে তৈরি হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার, প্রতিরক্ষা-সহ ২০টি চুক্তি নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে

ফ্রান্সে তৈরি হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার, প্রতিরক্ষা-সহ ২০টি চুক্তি নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
modi-macron-d.jpg

ওঙ্কার ডেস্ক: তিন দিনের ভারত সফরে এসেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সোমবার গভীর রাতে মহারাষ্ট্রে অবতরণ করেছেন সস্ত্রীক ফরাসি প্রেসিডেন্ট। মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠোক করেছেন ম্যাক্রোঁ। সেই বৈঠকে ভারত ও ফ্রান্সের মধ্যে ২০টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে বলে খবর।

রিপোর্ট অনুসারে, দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। ফরাসি দেশে তৈরি করা হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার। মঙ্গলবার বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন মোদী এবং ম্যাক্রোঁ। ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে গোটা বিশ্ব অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এই আবহে ভারত-ফ্রান্সের মধ্যে হওয়া এই চুক্তি শান্তি ও স্থিতিশীলতার বার্তা দেবে।’ ফ্রান্সের প্রেসিডেন্ট বলেন, ‘ভারত ও ফ্রান্স পরস্পরের প্রতি ভরসা রাখে। এই বিশ্বাসের ভিত্তিতেই সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছবে।’

উল্লেখ্য, নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে ১০ বছরের প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি পুনর্নবীকরণ করা হয়েছে। সূত্রের খবর, ভারতীয় সংস্থা ভারত ইলেকট্রনিক্স লিমিটেড ও ফরাসি প্রতিষ্ঠান সাফরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ যৌথ চুক্তি হয়। সেই চুক্তি অনুসারে, ভারতে হ্যামার মিসাইল তৈরি হবে। এয়ারবাস–টাটা অ্যাডভান্সড সিস্টেমসের যৌথ উদ্যোগে কর্নাটকে এইচ ১২৫ হেলিকপ্টারের ফাইনাল অ্যাসেম্বলি লাইন ভার্চুয়ালি উদ্বোধন করেন মোদী ম্যাক্রোঁ। ভারতের প্রধানমন্ত্রী বলেন, এই হেলিকপ্টার এভারেস্টের উচ্চতায় উড়তে সক্ষম। ভারতে তৈরি এই বিমান আগামী দিনে বিদেশেও রফতানি করা হবে।

Post Views: 160

Continue Reading

Previous: রাজ্যসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা কমিশনের, বাংলার ৫ আসন-সহ ৩৭ আসনে ভোট মার্চে
Next: দেশে তৈরি এআই স্মার্টগ্লাস চোখে নরেন্দ্র মোদী, কবে বাজারে আসছে?

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.