Skip to content
জুলাই 24, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • দেশে তৈরি এআই স্মার্টগ্লাস চোখে নরেন্দ্র মোদী, কবে বাজারে আসছে?

দেশে তৈরি এআই স্মার্টগ্লাস চোখে নরেন্দ্র মোদী, কবে বাজারে আসছে?

Online Desk ফেব্রুয়ারি 18, 2026
modi-smartglass.jpg

ওঙ্কার ডেস্ক: আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা গেল স্মার্ট চশমা চোখে। এই ডিভাইস দেখার পাশাপাশি শুনতে এবং বুঝতে সাহায্য করবে। সেই সঙ্গে উত্তরও দিতে পারবে। দেশীয় সংস্থার তৈরি এই ডিভাইস ইতিমধ্যে সাড়া ফেলেছে প্রযুক্তি দুনিয়ায়।

প্রধানমন্ত্রী যে চশমা পরেছেন তা ‘সারভম এআই’ সংস্থার তৈরি। দেখতে সাধারণ চশমার মতো হলেও এটি আসলে এআই ডিভাইস। সংস্থার দাবি, ‘এই চশমার ডিজাইন দেশে তৈরি হয়েছে। শুধু তাই নয়, এটি সম্পূর্ণভাবে ভারতে তৈরি।’ কী ভাবে কাজ করে এই স্মার্টগ্লাস? চশমার মতো দেখতে এই ডিভাইস ব্যবহারকারীর চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করে ক্যামেরার মাধ্যমে। পাশাপাশি মাইক্রোফোনের মাধ্যমে শব্দ শোনে আর তার ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে সক্ষম এটি। এই ডিভাইসে সারভমের নিজস্ব এআই স্ট্যাক ব্যবহার করা হয়েছে। এটি ভারতীয় ভাষা ও আঞ্চলিক প্রেক্ষাপট বুঝতে পারবে।

উল্লেখ্য, আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে জনপ্রিয় হয়েছে মেটার তৈরি ওয়্যারেবল ডিভাইস। সেই পণ্যের সঙ্গে প্রতিযোগিতা করতেই ভারতীয় সংস্থার তৈরি এই চশমা তুলে ধরা হচ্ছে। সারভম সংস্থার সহ-প্রতিষ্ঠাতা প্রত্যুষ কুমার জানান, ডিভাইসটি পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এখনও। সম্ভাবনা রয়েছে আগামী ২০২৬ সালের মে মাসের মধ্যে বাজারজাত করা। তবে কত দাম হবে এই স্মার্টগ্লাসের, সে বিষয়ে এখনও স্পষ্ট জানানো হয়নি। বিশেষজ্ঞদের মতে, এই ধরণের ডিভাইস গবেষণা, স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন থেকে শুরু করে দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রে বড় ভূমিকা নেবে।

Post Views: 152

Continue Reading

Previous: ফ্রান্সে তৈরি হবে স্বামী বিবেকানন্দ কালচারাল সেন্টার, প্রতিরক্ষা-সহ ২০টি চুক্তি নয়াদিল্লি ও প্যারিসের মধ্যে
Next: ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলার শুনানি, রাজ্যের অভিযোগ ইডিকে অস্ত্র করছে কেন্দ্র

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.