Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • আলিপুরদুয়ারে জনসভায় মোদী, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে রাস্তায় শিক্ষক শিক্ষিকারা

আলিপুরদুয়ারে জনসভায় মোদী, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে রাস্তায় শিক্ষক শিক্ষিকারা

Online Desk মে 29, 2025
bjp-modi.png

ওঙ্কার ডেস্ক : দীর্ঘ বিরতির পর আজ ফের রাজ্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। এই সফর ঘিরে যেমন রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে, তেমনই চাকরিহারা এসএসসি প্রার্থীদের মধ্যেও তৈরি হয়েছে আশার আলো—প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিজেদের অবস্থার কথা জানানোর।

এসএসসি দুর্নীতিতে চাকরি হারানো শিক্ষক-শিক্ষিকারা ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের দাবি, বারবার রাজ্য সরকারের কাছে দরবার করেও কোনও স্থায়ী সমাধান মেলেনি। তাই এবার দেশের প্রধানমন্ত্রীর কাছেই তাঁদের আর্তি পৌঁছে দিতে চান তাঁরা।

তবে, এই সাক্ষাৎ আদৌ সম্ভব হবে কি না, তা নিয়ে জল্পনা এখনও কাটেনি। জেলা প্রশাসন কিংবা বিজেপির পক্ষ থেকেও এখনও চাকরিহারা প্রার্থীদের এই বিষয়ে কোনও আশ্বাস বা আনুষ্ঠানিক বার্তা দেওয়া হয়নি। ফলে তাঁদের পক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ মিলবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।বাংলায় আসার আগে বুধবার রাতে একটি সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী কেন্দ্রীয় সরকারের নানা উন্নয়নমূলক প্রকল্প এবং রাজ্যের শাসকদলের দুর্নীতি নিয়ে আক্রমণ শোনান। যদিও এসএসসি দুর্নীতি বা চাকরিহারা প্রার্থীদের নিয়ে কোনও মন্তব্য করেননি তিনি। এখন প্রশ্ন, আজকের জনসভায় তাঁর মুখে এই প্রসঙ্গ উঠবে কি না। চাকরিহারা প্রার্থীদের একাংশ জানিয়েছেন, যদি দেখা করার সুযোগ না-ও মেলে, তাঁরা চাইবেন অন্তত জনসভায় প্রধানমন্ত্রীর বক্তব্যে তাঁদের দুর্দশার উল্লেখ থাকুক, যাতে বিষয়টি দেশজুড়ে আরও জোরদারভাবে আলোচিত হয়। জনসভা শুরু হতে আর বেশি দেরি নেই। প্রধানমন্ত্রী কী বলেন এবং চাকরিহারা প্রার্থীদের জন্য কোনও বার্তা দেন কি না, এখন সেদিকেই তাকিয়ে রাজ্যজুড়ে উত্তেজিত নজর।

Post Views: 223

Continue Reading

Previous: মুসলিমরা ভগবান রামের বংশধর, দাবি বিজেপি নেতার
Next: ‘২৪ কোটি ভারতীয় গর্বিত মুসলিম’, সৌদিতে দাঁড়িয়ে পাকিস্তানকে আক্রমণ আসাদউদ্দিন ওয়েইসির

সম্পর্কিত গল্প

1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

tapia.jpg

কালো টাকা সাদা করার অভিযোগ! বিমানে ওঠার আগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতিকে জেরা মার্কিন গোয়েন্দাদের

Online Desk জুলাই 23, 2026
1000353230.jpg

ধর্মেন্দ্রর পদত্যাগের দাবিতে পড়ুয়াদের আন্দোলনের পাশে অভিনেতা সলমন

Online Desk জুলাই 23, 2026
METRO.jpg

মেট্রোর নতুন সময়সূচী, বাড়ছে মেট্রো, সুবিধা নিত্যযাত্রীদের

Online Desk জুলাই 23, 2026
GJP-PROTEST.jpg

ভিড় বাড়ছে যন্তর মন্তরে, ১৬ টি মেট্রো স্টেশন বন্ধ

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.