Skip to content
অক্টোবর 22, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • রাষ্ট্র
  • মুসলিমরা ভগবান রামের বংশধর, দাবি বিজেপি নেতার

মুসলিমরা ভগবান রামের বংশধর, দাবি বিজেপি নেতার

Online Desk মে 29, 2025
20250529_102816.jpg

ওঙ্কার ডেস্ক: মুসলিমরা ভগবান রামের বংশধর বলে দাবি করলেন বিজেপি সংখ্যালঘু মোর্চার নেতা জামাল সিদ্দিকী। সংখ্যালঘু মোর্চার জাতীয় সভাপতি জামাল সর্ব ভারতীয় এক সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এমন মন্তব্য করেন। পাশাপাশি সনাতন ধর্ম এবং ইসলামের মধ্যে দৃঢ় ধর্মতাত্ত্বিক ও সাংস্কৃতিক সাদৃশ্য তুলে ধরেন তিনি। এ ছাড়া ধর্মের উৎপত্তি, ইসলামিক ঐতিহ্যের মধ্যে হিন্দু দেবদেবীদের মর্যাদা এবং ভারতের বিভিন্ন সম্প্রদায়ের ঐতিহ্য সম্পর্কেও কথা বলেছেন জামাল।

জামাল সিদ্দিকী বলেন, ইসলামের অনেক আগে থেকেই সনাতন ধর্মের প্রচলন ছিল, তিনি আরও বলেন যে এটি সভ্যতার ভিত্তি এবং সমস্ত মুসলিম ভগবান রামের বংশধর। তিনি আরও বলেন, ‘যারা রাম ও কৃষ্ণে বিশ্বাস করে না তাদের মুসলিম বলা যাবে না’। ওই বিজেপি নেতা জোর দিয়ে বলেন যে, ইসলামী আধ্যাত্মিক পরম্পরার মধ্যে এই শ্রদ্ধেয় ব্যক্তিত্বদের স্থান থাকতে পারে।

জামাল সিদ্দিকী দাবি করেন, ইসলাম কেবল এক জন নবীকে নয়, বরং বহু নবীকে স্বীকৃতি দেয়। তাঁর কথায়,
‘কোরানে ২৫ জন নবীর কথা বলা হয়েছে, কিন্তু হাদিস ও ঐতিহ্য অনুসারে, সারা বিশ্বে ১,২৪,০০০ নবী প্রেরিত হয়েছিলেন। আমরা কীভাবে বলতে পারি যে ভগবান রাম এবং ভগবান কৃষ্ণ তাদের মধ্যে ছিলেন না?’ ওই বিজেপি নেতা বলেন, ভারতে মুসলিম সম্প্রদায়ের শিকড় প্রাচীন হিন্দু ঐতিহ্যের সঙ্গে জড়িত। তাঁর স্পষ্ট সংযোজন, উপাসনার পদ্ধতি আলাদা হলেও, অন্তর্নিহিত সংস্কৃতি অপরিবর্তিত রয়েছে। আমাদের পরিচয় এখনও সনাতন।’

Continue Reading

Previous: নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস
Next: আলিপুরদুয়ারে জনসভায় মোদী, প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে রাস্তায় শিক্ষক শিক্ষিকারা

সম্পর্কিত গল্প

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026

You may have missed

New-Project-26.webp

ভোট কারচুপির অভিযোগে সরব ইন্ডিয়া জোট, আজই ভার্চুয়াল বৈঠকে ‘ইন্ডিয়া’ জোট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-25.webp

পিএইচপি-তে বড় ত্রুটি, বিশ্বজুড়ে বিপাকে বহু সংস্থার ওয়েবসাইট

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-24.webp

সিজেপি ইস্যুতে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন আন্নামালাইয়ের, পাল্টা জবাব দিল বিজেপি

Online Desk অক্টোবর 22, 2026
New-Project-23.webp

চোরবাগান দূরঘটনা থেকে শিক্ষা, আসছে বছর আরও তৎপর থাকবে প্রশাসন, বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

Online Desk অক্টোবর 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.