Skip to content
অক্টোবর 27, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Only Truth

Primary Menu
  • কলকাতা
  • জেলার খবর
  • রাষ্ট্র
  • আন্তর্জাতিক
  • আলোক মঞ্জির
  • সম্পাদকীয়
    • এডিট
    • পোস্ট এডিট
  • খেলা
  • বিনোদন
  • পাঁচফোড়ন
  • দৈনন্দিন
    • স্বাস্থ্য
    • ভ্রমন
    • রান্না
    • রাশিফল
    • রুপটান
  • রবি লেখা
    • গল্প
    • ধারাবাহিক
    • প্রবন্ধ
    • কবিতা
    • বুক রিভিউ
  • যোগাযোগ করুন
  • ভিডিও
  • লাইভ
  • Home
  • কলকাতা
  • নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগের ঘনঘটা, উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস

Online Desk মে 29, 2025
we.png

ওঙ্কার ডেস্ক: আলিপুর আবহাওয়া দফতর আগেই পূর্বাভাস দিয়েছিল দুর্যোগের। সেই মতোই ঝড়-বৃষ্টি চলছে কলকাতা সহ জেলায় জেলায়। গভীর নিম্নচাপের প্রভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। নিম্নচাপের জেরে ভাসতে পারে কলকাতার সহ গোটা দক্ষিণবঙ্গ বলে মনে করছেন আলিপুরের আবহাওয়া বিশেষজ্ঞরা।
বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূলীয় জেলাগুলিতে। বৃষ্টির সাথে বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়া। বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
বৃহস্পতিবারের পর শুক্রবার ঝড়-বৃষ্টির পরিমাণ আরো বাড়বে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ-সহ অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া বীরভূম পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায়।
আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, নিম্নচাপের জেরে সমুদ্র উত্তল থাকবে। যার কারনেই আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু পার্বত্য এলাকায় বৃহস্পতিবার ভারী বৃষ্টির পূর্বাভাস হয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায়। চলতি গোটা সপ্তাহ জুড়েই ঝড়-বৃষ্টির পূর্বাভাস হয়েছে বঙ্গে।

Continue Reading

Previous: ট্রাম্প প্রশাসন থেকে বেরিয়ে গেলেন ইলন মাস্ক
Next: মুসলিমরা ভগবান রামের বংশধর, দাবি বিজেপি নেতার

সম্পর্কিত গল্প

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026

You may have missed

1000444597.webp

মণীশ শুক্ল খুনের মামলা নিয়ে বিজেপির অন্দরেই দ্বন্দ্ব, মন্ত্রী অর্জুনকে নিশানা বিধায়ক কৌস্তুভের, আত্মহত্যার হুঁশিয়ারি

Online Desk অক্টোবর 26, 2026
Worried-Farmers-Amid-Fertilizer-Shortages.jpg

পর্যাপ্ত সার নেই, কৃষকরা দিশেহারা ! তবু বাংলাদেশে ডিলারশিপ নিয়ে চলছে মহোৎসব

Online Desk অক্টোবর 26, 2026
Supreme-Court-Shadows-and-Secrets.jpg

পরকীয়া সম্পর্কে লিপ্ত নারী আক্রান্ত হলেই কঠোর সাজার নিদান, যৌনক্ষুধা না মেটাতে পারায় খুনোখুনির নিরিখে তৃতীয় স্থানে ভারত

Online Desk অক্টোবর 26, 2026
Sports.jpg

অনূর্ধ্ব ১৫ বিশ্বকাপে বাহরিনকে হারালো ভারত

Online Desk অক্টোবর 26, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.