Skip to content
আগস্ট 1, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • অভিষেকের দল না খেললে সুযোগ আসতে পারে আইএসএলের, সেই লক্ষ্যে এগোচ্ছে মহমেডান

অভিষেকের দল না খেললে সুযোগ আসতে পারে আইএসএলের, সেই লক্ষ্যে এগোচ্ছে মহমেডান

Online Desk জুন 15, 2026
Humayun.jpg

স্পোর্টস রিপোর্টার : মহমেডানের দায়িত্ব নিয়েই আগামীর টার্গেট নিয়ে এগিয়ে চলেছেন হুমায়ুন কবীর। এদিন নতুন সচিব এবং দুই আইনি পরামর্শদাতার নাম ঘোষণা করা হয়। ইস্তেয়াক রাজুর জায়গায় সচিব পদে এলেন ক্লাবের প্রাক্তন সচিব ওয়াসিম আক্রম। দুই পরামর্শদাতা ফিরদৌস শামিম মহম্মদ জাহিরুল ইসলাম। আগামী ১০ দিনের মধ্যে নতুন কমিটি ঘোষণা করা হবে।

অভিষেক বন্দোপাধ্যায়ের ডায়মন্ডহারবার এফসি আই লিগে চ্যাম্পিয়ন হলেও তাঁদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে তাই অভিষেকের দলের আইএসএলে নামা অনিশ্চিত। তাঁরা না খেলতে পারলে, সুযোগ পাবে রানার্স আপ দল। কিন্তু শিলং লাজংয়ের আইএসএল খেলার আর্থিক সামর্থ্য নেই। সেই সুযোগে অবনমনের আওতায় পড়া মহমেডানের সামনে আচমকা সুযোগ এসে যেতে পারে। জানানো হয়, এই মর্মে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। এছাড়াও দাবি করা হয়, ফিফায় একটি নির্দিষ্ট অর্থ জমা দিয়েও আইএসএল খেলার যোগ্যতা অর্জন করা যেতে পারে।

সভাপতি হুমায়ুন কবীর এদিন বলেন, ‘আমরা দ্রুত জমে থাকা সমস্যার সমাধান করব। ময়দানের তিন বড় ক্লাবের মধ্যে মহমেডান পড়ে। ক্লাবের মর্যাদা যাতে থাকে, সেদিকে নজর দেব। যেকোনো টুর্নামেন্টে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করব। কোনও কার্পণ্য করব না। ত্রুটি রাখব না। ক্লাবের আবেগের মর্যাদা দেব। সমর্থক, লাইফ মেম্বার, কার্যকরী কমিটির সদস্য, ফুটবলপ্রেমী দর্শক, সমস্ত স্তরের মানুষকে আমরা সম্মান দেব। যাতে কারোর সম্মানে আঘাত না হয়, সেদিকে নজর রাখা হবে। আমরা নতুন করে ক্লাবের অ্যাকাউন্ট খুলছি। কোথা থেকে ফান্ড আসছে, সব কিছু স্বচ্ছতার সঙ্গে জানানো হবে। ক্লাবের সার্বিক উন্নয়নের জন্য যা করার, আমরা করব।’ কয়েকদিনের মধ্যেই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এছাড়াও একটি নতুন বিষয় চালু করতে চলেছে নতুন কমিটি। ক্লাবের বাইরে রাখা থাকবে ‘সাজেশন বক্স’ । সমর্থকরা পরামর্শ দিতে পারবে। ইমেল করেও পরামর্শ জানানো যাবে। সামনেই কলকাতা লিগ। চলতি মাসের শেষদিক থেকে শুরু হবে।

Post Views: 80

Continue Reading

Previous: মাইসুরুতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের, জখম ৭
Next: উত্তরে বৃষ্টির ধারা অব্যাহত, দক্ষিণের একাধিক জেলায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস

সম্পর্কিত গল্প

calcutta-high-court.jpg

‘নিট পরীক্ষায় কম নম্বর দিয়েছে এনটিএ!’ ভুয়ো নথি দিয়ে মামলা করে হাইকোর্টকে বিপথে চালানোর চেষ্টা, মামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বললেন বিচারপতি

Online Desk জুলাই 31, 2026
tas.png

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, আবেগঘন প্রত্যাবর্তনে নতুন করে চর্চায় নির্বাসিত লেখিকা

Online Desk জুলাই 31, 2026
mamta-tensed.png

২১ জুলাই সভা ঘিরে ফের বিপাকে মমতা; কালীঘাট তৃণমূলকে সতর্কবার্তা কলকাতা হাইকর্টের

Online Desk জুলাই 31, 2026

You may have missed

20231212118.jpg

অবশেষে প্রশ্নপত্র ফাঁস নিয়ে মুখ খুললেন রাঘব চাড্ডা

Online Desk জুলাই 31, 2026
Untitled.png

মেলেনি আবাস যোজনার বরাদ্দ ! মগরায় বৃষ্টিতে মাটির বাড়ি ভেঙে মৃত্যু বাবা-মেয়ের

Online Desk জুলাই 31, 2026
Capture.JPG

নবদ্বীপের স্বরূপগঞ্জে এক মহিলার বাড়ি থেকে বিপুল পরিমাণ গাঁজা ও টাকা উদ্ধার

Online Desk জুলাই 31, 2026
tahir-hussain-aap.jpg

২০২০ দিল্লি দাঙ্গা: গোয়েন্দা কর্মীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাক্তন আপ নেতার

Online Desk জুলাই 31, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.