Skip to content
জুন 17, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মাইসুরুতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের, জখম ৭

মাইসুরুতে রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে মৃত্যু ২ জনের, জখম ৭

Online Desk জুন 15, 2026
fire-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভয়াবহ অগ্নিকাণ্ড মাইসুরুর রেস্তোরাঁতে। সোমবার ওই রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে মৃত্যু হয়েছে দু’জনের। জখম হয়েছেন সাত জন। কী ভাবে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহতদের নাম সাহিল ও প্রকাশ। আগুনে পুড়ে তাঁদের মৃত্যু হয়েছে। রিপোর্ট অনুসারে, শহরের দত্তগাল্লির নেতাজি সার্কেলের কাছে অবস্থিত ওই অভিজাত রেস্তোরাঁটি। দোতলা ওই রেস্তোঁরাতে শর্ট সার্কিট থেকেই এই অগ্নিকাণ্ড বলে মনে করা হচ্ছে। দমকল বিভাগের আধিকারিকরা জানান, আগুন লাগার সময় পাবটিতে ২৫ জনেরও বেশি মানুষ ছিলেন। দমকল বাহিনীর কর্মীরা সাত জনকে উদ্ধার করেন। রেস্তোরাঁর ভেতরে ঘন ধোঁয়া দেখে আতঙ্কিত হয়ে পড়েন লোকজন। কয়েকজন ওপরের তলা থেকে লাফ দেন। দমকল বিভাগের এক আধিকারিক জানান, সাত জন গুরুতর জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে বিহারের মুজফফরপুরে একটি হাসপাতালের আইসিইউয়ে হঠাৎ আগুন লেগে যায়। ভোর ৪টে নাগাদ সেই অগ্নিকাণ্ডে তিন জনের মৃত্যু হয়। হাসপাতালের ছ’তলায় আইসিইউয়ে আগুন লেগেছিল। হাসপাতালে আগুন লাগার পর রোগীর আত্মীয়েরা প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। পরে দমকল বাহিনী ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়। কী ভাবে ওই অগ্নিকাণ্ড তা জানতে তদন্ত চলছে।

Post Views: 40

Continue Reading

Previous: ধুলিঝড়ে উড়ছে রাজধানী! ঘন্টায় ৯২ কিমি বেগে ঝোড়ো হাওয়া দিল্লীতে
Next: অভিষেকের দল না খেললে সুযোগ আসতে পারে আইএসএলের, সেই লক্ষ্যে এগোচ্ছে মহমেডান

সম্পর্কিত গল্প

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
death.jpg

ভুবনেশ্বরের এইমস হাসপাতালের মহিলা চিকিৎসকের ঝুলন্ত দেহ উদ্ধার

Online Desk জুন 17, 2026

You may have missed

samrat-choudhary.jpg

নাম বদল হবে পাটনার? শহরের নতুন টাউনশিপের ভিন্ন নাম প্রস্তাব বিহারের মুখ্যমন্ত্রীর

Online Desk জুন 17, 2026
ARUP-BIS.jpg

কোনও নিরাপত্তা ছিল না, কলকাতা পুলিশকে চিঠি মেসির নিজস্ব ম্যানেজমেন্ট টিমের

Online Desk জুন 17, 2026
DEADBODY.png

ব্যাঙ্গালোরে ছয় মাসের লিভ-ইন সম্পর্কেই বান্ধবীকে খুন যুবকের

Online Desk জুন 17, 2026
Untitled.png

আরও বাড়বে জনকল্যাণ শিবিরের সময়সীমা, ফলতা থেকে জানালেন মুখ্যমন্ত্রী

Online Desk জুন 17, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.