Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • মোদির অবসর জল্পনা নিয়ে ড্যামেজ কন্ট্রোল আরএসএসের; নতুন বার্তা মোহন ভাগবতের

মোদির অবসর জল্পনা নিয়ে ড্যামেজ কন্ট্রোল আরএসএসের; নতুন বার্তা মোহন ভাগবতের

Online Desk আগস্ট 29, 2025
mohan-bhagwat.png

ওঙ্কার ডেস্ক: অবসর প্রসঙ্গ ঘিরে ফের বিতর্কের কেন্দ্রে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবত। গত মাসে তাঁর মন্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। বিরোধীরা তাতে কটাক্ষ করলেও, এবার একেবারে উল্টো সুরে কথা বললেন ভাগবত। জানালেন, তিনি কখনওই বলেননি যে ৭৫ বছর বয়স হলেই কেউ সরে দাঁড়াবে। তাঁর কথায়, “আমরা সংঘের স্বয়ংসেবক। যে দায়িত্ব দেওয়া হবে, চাই বা না চাই, সেটাই পালন করতে হবে।”
আরএসএসের শতবর্ষ উপলক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভাগবত স্পষ্ট করেন, নিজের অবসর নিয়েও তাঁর কোনও পরিকল্পনা নেই। প্রয়োজনে ৮০ বছর বয়সেও তিনি দায়িত্ব সামলাবেন। যদিও কারও নাম নেননি, রাজনৈতিক মহলের মতে, এই মন্তব্য আসলে প্রধানমন্ত্রী মোদির অবসর জল্পনা নিয়েই।
উল্লেখ্য, গত জুলাইয়ে নাগপুরেই ভিন্ন সুর শোনা গিয়েছিল ভাগবতের গলায়। তিনি বলেছিলেন, “যখন ৭৫ বছর বয়সে কেউ আপনাকে উৎসাহের সঙ্গে অভিনন্দন জানাতে আসবে, তখনই বুঝবেন আপনাকে থামতে হবে, অন্যের জন্য জায়গা করে দিতে হবে।” ওই মন্তব্যকে হাতিয়ার করে উদ্ধব-সেনার নেতা সঞ্জয় রাউত সরাসরি দাবি করেছিলেন, মোদিকে অবসর নেওয়ার পরামর্শই নাকি দিয়েছিলেন ভাগবত। সেই সূত্র ধরেই ছড়ায় জল্পনা।
রাজনৈতিক মহলের মতে, এদিনের মন্তব্য আসলে সেই বিতর্কের ‘ড্যামেজ কন্ট্রোল’। কারণ, সেপ্টেম্বরেই ৭৫ পূর্ণ করবেন প্রধানমন্ত্রী। ফলে ভাগবতের আগের মন্তব্য ঘিরে প্রশ্ন উঠছিল মোদি কি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়াবেন?
একই দিনে আরেকটি মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিলেন ভাগবত। জনসংখ্যা ও জনবিন্যাস প্রসঙ্গে তাঁর বক্তব্য, “বিশেষজ্ঞরা বলেন, যে সম্প্রদায়ের জন্মহার তিন সন্তানের কম হয়, তারা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। তাই তিন সন্তানের বেশি জন্মহার থাকা উচিত।” এই মন্তব্য নিয়েও ইতিমধ্যেই নানা মহলে আলোচনা শুরু হয়েছে। অবসর প্রসঙ্গ ঘিরে নিজের অবস্থান স্পষ্ট করার পাশাপাশি জনসংখ্যা নিয়ে মন্তব্য করে ফের আলোচনায় এসেছেন আরএসএস প্রধান।

Post Views: 162

Continue Reading

Previous: কাজে দিল না ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক, ইউক্রেনে রাশিয়ার হামলায় নিহত ১৮
Next: এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভযোগ আনলেন যুবতী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
jitendra-singh.jpg

‘যেখানে চাইবেন, সেখানে আলোচনা হবে’, বিক্ষোভ তীব্র হতে চাপের মুখে সুর নরম সরকারের

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.