Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভযোগ আনলেন যুবতী

এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভযোগ আনলেন যুবতী

Online Desk আগস্ট 29, 2025
sexual-harassment-2.png

ওঙ্কার ডেস্ক: এবার এসএফআই –এর ভিতরেই উঠেছে শ্লীলতাহানির অভিযোগ। দলেরই এক মহিলা কর্মী অভিযোগ করেছেন উত্তর ২৪ পরগনার জেলা সসম্পাদকমণ্ডলীর সদস্য তাঁকে একাধিক বার কুপ্রস্তাব দিয়েছেন। নিজের খালি বাড়িতেও ডেকেছেন বহুবার। বারবার উচ্চ পদস্থ কর্মীদের জানিয়েও লাভ হয়নি দেখে সরাসরি এসএফআইয়ের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে কে চিঠি পাঠান ঐ তরুনী।
সংগঠনের ঐ মহিলা সদস্য লিখিতভাবে রাজ্য নেতৃত্বকে জানিয়েছেন, উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তথা রাজ্য কমিটির এক নেতা বারবার তাঁকে মদ্যপানের প্রস্তাব দিয়েছেন, দমদম ক্যান্টনমেন্টের ফাঁকা ফ্ল্যাটে একা দেখা করার কথা বলেছেন। অভিযোগকারিণীর দাবি, অভিযুক্ত নেতা অশালীন মন্তব্য করে তাঁকে মানসিকভাবে চাপে ফেলেছেন। এমনকি সিপিএম ডিজিটাল-এ কাজ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল। অভিযোগে আরও উল্লেখ করেছেন, সংগঠনের অন্য এক পুরুষ সদস্যকে মিথ্যা শ্লীলতাহানির কেসে ফাঁসানোর কথাও বলেছিলেন ওই নেতা। চিঠিতে ক্ষোভ প্রকাশ করে তরুণী লিখেছেন, “মনোজিৎ মিশ্ররা শুধু তৃণমূলে নয়, আমাদের সংগঠনেও আছে। এরা বিশ্বাসের সুযোগ নিয়ে নোংরামি করে।”
অভিযোগ সামনে আসতেই এসএফআই নেতৃত্ব নড়েচড়ে বসেছে। সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে জানিয়েছেন, অভিযোগপত্র পাওয়ার পর থেকেই পদক্ষেপ শুরু হয়েছে এবং ওই তরুণীর সঙ্গে কথা হয়েছে। তিনি স্পষ্ট করেছেন, এসএফআই কোনওভাবেই এ ধরনের ঘটনা বরদাস্ত করবে না। তবে অভিযুক্ত নেতার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি।
অন্যদিকে, ঘটনাটি প্রকাশ্যে আসতেই প্রতিদ্বন্দ্বী সংগঠন তৃণমূল ছাত্র পরিষদ তীব্র আক্রমণ শানিয়েছে। তাদের অভিযোগ, যে সংগঠন নৈতিকতার পাঠ দেয়, তার মধ্যেই একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে, যা অত্যন্ত লজ্জাজনক।

Post Views: 117

Continue Reading

Previous: মোদির অবসর জল্পনা নিয়ে ড্যামেজ কন্ট্রোল আরএসএসের; নতুন বার্তা মোহন ভাগবতের
Next: ‘পুশ ব্যাক’ নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

সম্পর্কিত গল্প

Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
kunal-ff.jpg

‘বুধবার বিধানসভায় যা হয়েছে তা কলঙ্কজনক!’ স্পিকারের মন্তব্যে আপত্তি কুণালের, হল বাদানুবাদ

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.