Skip to content
জুন 8, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • ‘পুশ ব্যাক’ নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

‘পুশ ব্যাক’ নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

Online Desk আগস্ট 29, 2025
supreme-1280.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতের বিভিন্ন রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠেছে। শুধু তাই নয় অনেককে জোর করে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ। এই পরিস্থিতিতে এই সংক্রান্ত এক মামলায় ভারতের সুপ্রিম কোর্ট জানাল, বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগ রয়েছে। তাই মার্কিন যুক্তরাষ্ট্রের মতো ‘পুশ ব্যাক’ না করার নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত।

বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী-সহ তিন বিচারপতির বেঞ্চে এদিন এই সংক্রান্ত মামলার শুনানি হয়৷ শুনানির সময় বিচারপতি বাগচী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সাংস্কৃতিক যোগ রয়েছে। তাঁর কথায়, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মতো করবেন না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে বাংলাদেশের সঙ্গে আমাদের দেশের একটা সাংস্কৃতিক যোগ রয়েছে। অবশ্যই আমাদের দেশের মানুষের জন্য দেশের সম্পদ সংরক্ষণ করা জরুরি। কিন্তু এই বিষয়টিও মাথায় রাখা দরকার।’

ওড়িশা, দিল্লি, গুজরাট-সহ একাধিক রাজ্যে বাংলায় কথা বলার কারণেই বাংলাদেশি সন্দেহে হেনস্থা করা হচ্ছে বলে অভিযোগ। যাদের মধ্যে অনেকে আদতে পশ্চিমবঙ্গের বাসিন্দা। কাজের উদ্দেশে তাঁরা ভিন রাজ্যে গিয়েছিলেন। পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার এই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ওয়েস্ট বেঙ্গল মাইগ্রেন্ট ওয়ার্কাস অ্যাসোসিয়েশন৷ সর্বোচ্চ আদালত যাতে বিষয়টিতে হস্তক্ষেপ করে সেই উদ্দেশে জনস্বার্থ মামলা দায়ের করে ওই সংগঠন। সেই মামলাতে কেন্দ্র-সহ মোট নয় রাজ্যকে নোটিশ দিতে বলেছিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানি ১১ সেপ্টেম্বর।

Post Views: 137

Continue Reading

Previous: এসএফআই নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভযোগ আনলেন যুবতী
Next: প্রথমেই অতীন ঘোষের নাম আসা উচিত ছিল; বিস্ফোরক মন্তব্য আরজি কর নির্যতিতার

সম্পর্কিত গল্প

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026

You may have missed

Eartquake.jpg

এপিসেন্টার ভুটান, কেঁপে উঠল উত্তরবঙ্গ ! রিখটার স্কেলে মাত্রা ৫.৭ ! কলকাতায়ও ভূমিকম্পের প্রভাব

Online Desk জুন 8, 2026
Mamata.jpg

সোমবার ইন্ডিয়া ব্লকের বৈঠক, বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসের সাহায্যই মমতার লক্ষ্য

Online Desk জুন 7, 2026
Untitled.png

বন্ধুকে শ্বাসরোধ করে খুন! হাড়হিম করা ঘটনা নদিয়ার

Online Desk জুন 7, 2026
Jasimuddin.jpg

নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগ ! পুরোনো মামলায় গ্রেফতার কলকাতা পুরসভার তৃণমূল কাউন্সিলর

Online Desk জুন 7, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.