Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • প্রথমেই অতীন ঘোষের নাম আসা উচিত ছিল; বিস্ফোরক মন্তব্য আরজি কর নির্যতিতার

প্রথমেই অতীন ঘোষের নাম আসা উচিত ছিল; বিস্ফোরক মন্তব্য আরজি কর নির্যতিতার

Online Desk আগস্ট 29, 2025
ATIN.jpg

ওঙ্কার ডেস্ক: গত বছর কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র মহিলা ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় সিবিআই তদন্তে নামার পর থেকেই কলেজের বিভিন্ন অনৈতিক ও বেআইনি কার্যাকলাপ জনসমক্ষে এসেছে। এবার কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষকে জেরা করেছে কেন্দ্রীয় সংস্থা। এই ঘটনা সামনে আসতেই একটু হলেও আশার আলো দেখছেন নির্যাতিতার বাবা মা। বলেছেন, “অনেক আগেই অতীন ঘোষকে হেফাজতে নেওয়া উচিত ছিল সিবিআইএর”।
শুক্রবার দুপুরে কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষের শ্যামবাজারের বাড়িতে রেড করেছিল সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা গিয়ে তাঁকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেন। আর্থিক গোজামিলের মামলার মূল তদন্তকারী অফিসারও ছিলেন উপস্থিত। সূত্রের খবর, আগেই অতীন ঘোষকে নোটিস পাঠানো হয়েছিল। নির্দিষ্ট দিনক্ষণ জানানো থাকায় এদিন তাঁর বাড়িতে পৌঁছয় সিবিআই।
উল্লেখ্য, চিকিৎসক ধর্ষণ-খুনের ঘটনার পরই প্রকাশ্যে আসে আরজি কর হাসপাতালের আর্থিক দুর্নীতির চিত্র। হাসপাতালের নানা খাতে বরাদ্দ অর্থ দুর্নীতি অভিযোগে তদন্ত শুরু করে সিবিআই। এই মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়ে জেলে রয়েছেন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। তাঁর সঙ্গে আরও চারজনের বিরুদ্ধে চার্জগঠন করেছে সিবিআই। মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে আলিপুর আদালতে। এর আগে শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়ের বাড়িতেও তল্লাশি চালিয়েছিল সিবিআই। এবার অতীন ঘোষের বাড়িতে হানা দিয়ে তদন্ত আরও জোরদার করল কেন্দ্রীয় সংস্থা।
প্রসঙ্গত, গত বছরের ৯ অগস্ট আরজি করের এক মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয়। মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে ইতিমধ্যেই আদালত দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছে। তবে আর্থিক দুর্নীতি মামলা ও বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগের তদন্ত এখনও চলছে। এদিকে ধর্ষণ-খুন পরবর্তী প্রতিবাদ কর্মসূচিতে হাসপাতাল ভাঙচুরের ঘটনাও ঘটেছিল। সেই মামলার তদন্তভার রয়েছে কলকাতা পুলিশের হাতে।

Post Views: 119

Continue Reading

Previous: ‘পুশ ব্যাক’ নিয়ে বড় পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Next: সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডে গা ভাসিয়ে কাঁচা নুডলস খেয়ে মৃত্যু কিশোরের

সম্পর্কিত গল্প

KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026
DILIP.jpg

চাইলে জামা-কাপড় খুলে রাস্তায় মারতে পারি, অভিষেককে আক্রমণ দাবাং দিলীপের

Online Desk জুলাই 22, 2026
KALYAN.jpg

‘কালীঘাট’ তৃণমূলের অন্দরে চওড়া হল ফাটল, মমতার সঙ্গে ঝগড়ার পর বিস্ফোরক কল্যাণ

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.