Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • কলকাতা
  • মোহনবাগানে আবার সাফল্য, এবারে তারা অম্বর রায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

মোহনবাগানে আবার সাফল্য, এবারে তারা অম্বর রায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন

Online Desk মে 5, 2025
IMG-20250505-WA0072.jpg

স্পোর্টস ডেস্ক:অম্বর রায় অনূর্ধ্ব-১৩ ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন মোহন বাগান

২২ ইয়ার্ডস স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত অম্বর রায় সাব-জুনিয়র অনূর্ধ্ব-১৩ ওয়ান-ডে টুর্নামেন্টের ফাইনালে মোহন বাগান অ্যাথলেটিক ক্লাব ৪৩ রানে মেইনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়নের শিরোপা জয় করল।
প্রথমে ব্যাট করে মোহন বাগান নির্ধারিত ৪৫ ওভারে ৭ উইকেটে ২১১ রান তোলে। দলের পক্ষে সুবর্ণ দে ৬৬ রান ও অরিত্র পাল অপরাজিত ৪০ রানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। বল হাতে অরন্য সরকার ও সৌভাগ্য দাস দুটি করে উইকেট দখল করেন।
জবাবে মেইনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমি ৪৫ ওভারে ৮ উইকেটে ১৬৮ রানেই থেমে যায়। এস কে আতিফ আরমান সর্বোচ্চ ৪৪ রান করেন। মোহন বাগানের হয়ে সবচেয়ে সফল বোলার ছিলেন অজিত যাদব, যিনি ১৮ রানে ২টি উইকেট তুলে নেন।
এই খুদে ক্রিকেটারদের উৎসাহ দিতে মাঠে উপস্থিত ছিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়, যাঁর উপস্থিতি দুই দলের খেলোয়াড়দের অনুপ্রাণিত করে।
এই জয়ে মোহন বাগানের অনূর্ধ্ব-১৩ দল ভবিষ্যতের জন্য বড় রকমের আত্মবিশ্বাস অর্জন করল

Post Views: 80

Continue Reading

Previous: মাধ্যমিক কৃতি ছাত্রীকে সংবর্ধনা বাগানের, টুটু বসুর উত্তর যথাসময়ে দেবেন দেবাশিস
Next: বুধবার শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
KUNAL-SHUVENDU.jpg

বিধানসভায় তুলকালাম, কুণাল-আখরুজ্জামানের ‘সংঘাতে’ উত্তপ্ত বিধানসভা অধিবেশন

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.