Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বিদেশ
  • বুধবার শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া

বুধবার শুরু হবে নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া

Online Desk মে 6, 2025
20250506_120125.jpg

ওঙ্কার ডেস্ক: আগামী বুধবার শুরু হবে রোমান ক্যাথলিক খ্রিষ্টানদের ধর্মগুরু নতুন পোপ নির্বাচনের প্রক্রিয়া। ইতিমধ্যে নির্বাচন প্রক্রিয়ায় অংশ নিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন ১৩৩ জন কার্ডিনাল। সোমবার ভ্যাটিকানের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। পোপ নির্বাচনের প্রক্রিয়াকে ‘কনক্লেভ’ নামেও ডাকা হয়।

উল্লেখ্য, গত এপ্রিল মাসের ২১ তারিখে প্রয়াত হয়েছেন পোপ ফ্রান্সিস। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। পোপের প্রয়াণের পর নতুন পোপ বেছে নেওয়ার তোড়জোড় শুরু হয়। বিশ্বের ৭০টি দেশ থেকে ভ্যাটিকানে যান ১৩৩ জন কার্ডিনাল। তাঁদের সবার বয়স ৮০ বছরের কম। তবে সূত্রের খবর, দু’জন কার্ডিনাল এই নির্বাচন প্রক্রিয়ায় অংশ নেননি। তাঁদের অনুপস্থিতির কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা বলা হয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে খবর, ১৩৩ জন কার্ডিনাল বুধবার ভ্যাটিকানের সিস্টাইন চ্যাপেলে জড়ো হবেন পোপ নির্বাচনের জন্য। নয়া পোপ বেছে নিতে এদিন একবার এবং তার পর প্রতিদিন চার বার করে ভোট দেওয়া হবে। যতদিন না পোপ নির্বাচিত হবে ততদিন এই প্রক্রিয়া চলবে। পোপ নির্বাচিত না হওয়া পর্যন্ত তাঁরা বাইরের কারোর সঙ্গে যোগাযোগ করতে পারবেন না।

অন্য দিকে নয়া পোপ নির্বাচনের দৌড়ে প্রথম সারিতে রয়েছেন ফিলিপিনো কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে। তাঁর সহজ জীবন যাপনের জন্য তাঁকে কখনও কখনও ডাকা হয় ‘এশিয়ান ফ্রান্সিস’ নামে। তাগলে ছাড়াও এ তালিকায় রয়েছেন ভ্যাটিকানের কার্ডিনাল পিয়েত্রো প্যারোলিন।

Post Views: 90

Continue Reading

Previous: মোহনবাগানে আবার সাফল্য, এবারে তারা অম্বর রায় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন
Next: ভারত কোথায় আক্রমণ করবে, আভাস পেলেন পাক মন্ত্রী

সম্পর্কিত গল্প

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026

You may have missed

Bangaluru.jpg

ব্যাঙ্গালুরুতে চাঞ্চল্যকর সিরিয়াল খুন ! বিষ প্রয়োগ ও মৃতদেহ পোড়ানোর উপায় খুঁজতে AI-র সাহায্য নেয় অপরাধী

Online Desk জুলাই 23, 2026
Darby.jpg

ডার্বিতে বহাল থাকছে টিকিটের পুরোনো নিয়মই

Online Desk জুলাই 23, 2026
Durand.jpg

ডুরান্ড কাপে টিকিট নিয়ে সমর্থকদের ভোগান্তি কমাল রাজ্য সরকার

Online Desk জুলাই 23, 2026
death.jpg

যৌতুক না পেয়ে বধূকে বিষ খাইয়ে খুন! উত্তরপ্রদেশে ভয়াবহ ঘটনা

Online Desk জুলাই 23, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.