স্পোর্টস রিপোর্টার : মোহনবাগানে ট্রফির দেখা। যে কলকাতা লিগ জেতা নিয়ে এতদিন ইস্টবেঙ্গলকে ক্লাবকর্তারা আর সমর্থকরা কটাক্ষ করতেন সেই কলকাতা লিগ জিতেই মরসুমের প্রথম ট্রফি ক্যানিটে ঢোকালো তারা। এদিন বারাসাতে হাড্ডাহাড্ডি ম্যাচে মহামেডানকে ৩-২ গোলে হারালো। কোল ইন্ডিয়া ম্যাচ ৭-০ গোলে জিতে শেষ করল কলকাতা লিগ। জিতলেও লিগ জেতা হলো না। অন্যদিকে মোহনবাগান ৩-২ গোলে মহামেডানকে হারিয়ে আট বছর পর কলকাতা লিগ চ্যাম্পিয়ন হলো।এক গোলে পিছিয়ে পড়েও জোড়া গোল। দুরন্ত প্রত্যাবর্তন। বারাসাত স্টেডিয়ামে ৩-২ গোলে মিনি ডার্বি জয়ে কলকাতা লিগ মোহনবাগানের। জোড়া গোল সাহাল আব্দুল সামাদের। অন্য গোলটি করেন সায়ন ব্যানার্জি। মহমেডানের হয়ে গোল করেন রেমসাঙ্গা এবং মহিতোষ রায়। ৫৯ মিনিটে লালকার্ড দেখে মাঠ ছাড়েন গোলকিপার দীপ্রোভাত ঘোষ। বাকি সময়টা সাহসী ফুটবল। ৩১ মিনিট দশজনে খেলে জোড়া গোল করে সবুজ মেরুন। ম্যাচের ৭০ এবং ৭৪ মিনিটে গোল করে ট্রফি ঘরে তুলল বাগান। সুপারসাব সায়ন ব্যানার্জি। ম্যাচের ৬১ মিনিট নাগাদ পরিবর্ত হিসেবে নেমে খেলার মোড় ঘুরিয়ে দেন।