Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • খেলা
  • জামশেদপুরকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরুর সামনে মোহনবাগান

জামশেদপুরকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরুর সামনে মোহনবাগান

Online Desk এপ্রিল 8, 2025
IMG-20250407-WA0159.jpg

স্পোর্টস ডেস্ক : জামশেদপুর এফসিকে ২-০ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে টিম সবুজ মেরুন। গোল করলেন জেসন কামিন্স আর আপুইয়া। যদিও এদিন প্রথমার্ধের যে ছন্নছাড়া ফুটবল টিম সবুজ মেরুন উপহার দেয় তাতে মনে হয়েছিল মোহনবাগানের ফাইনাল খেলা সম্ভব নয়। ম্যাচের শুরুতেই গোল মিস করেন জেসন কামিন্স। এরপর ১৯ মিনিটে গোললাইন সেভ জামশেদপুরের। গোল থেকে একচুল দূরে থামল মোহনবাগান। সৌরভ দাস গোললাইন সেভ করেন। প্রাথমিকভাবে কর্নার পায় মোহনবাগান। সেখানে দ্বিতীয় পোস্টে প্রাথমিকভাবে গোল লক্ষ্য করে শট নেয় মোহনবাগান। আটকে দেন জামশেদপুুরের গোলকিপার। ফিরতি বলে শট অ্যালবার্তো রদ্রিগেজ শট নেন। কিন্তু গোলে বলটা ঢুকছিল। কিন্তু গোললাইনে দাঁড়িয়ে বলটা হেড দিয়ে বের করে দেন সৌরভ দাস।৩৪ মিনিটে সুযোগ মিসের হ্যাটট্রিক জেসন কামিন্সের!!!! ডানপ্রান্ত থেকে বলটা বাঁ-প্রান্তে যাওয়ার পরে আশিক কুরিয়ান ক্রস দেন। যা শেষপর্যন্ত বক্সের ভিতরে দাঁড়িয়ে থাকা কামিন্সের পায়ে পড়ে। একেবারে দুর্বল শট নেন। সহজেই ধরে নেন জামশেদপুরের গোলকিপার। প্রথমার্ধ গোল শুন্য থাকার পরে সেকেন্ড হাফের ৪৯ বক্সে ফাউল করে জামশেদপুর আর পেনাল্টি থেকে গোল করেন জেসন কামিন্স। আর ৮০ মিনিটে কামিন্সকে নামিয়ে পেত্র ত্রাসকে নামান বাগান কোচ হোসে মোলিনা। তবে ম্যাচ যখন ট্রাইবেকার নিশ্চিত তখন ৯৪ মিনিটে বিশ্বমানের গোল করেন আপুই য়া। মরসু র শুরুতে আপুইয়াকে নেওয়ায় অনেক বিতর্ক হয়। সেই জবাব দিলেন। ফাইনালে আগামী শনিবার যুবভারতীতে বেঙ্গালুরু এফসির সামনে মোহনবাগান।

Post Views: 124

Continue Reading

Previous: ২০ মে শুরু সুপার কাপ,ইস্টবেঙ্গল কি খেতাব ধরে রাখতে পারবে!
Next: প্রত্যর্পণ ঠেকাতে ফের তাহাউর রানার আর্জি খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
sonam.jpg

অনশন প্রত্যাহারের আর্জি নিয়ে সোনমের সঙ্গে সাক্ষাৎ করতে চায় বিরোধীরা

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.