Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • দেশ
  • প্রত্যর্পণ ঠেকাতে ফের তাহাউর রানার আর্জি খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে

প্রত্যর্পণ ঠেকাতে ফের তাহাউর রানার আর্জি খারিজ মার্কিন সুপ্রিম কোর্টে

Online Desk এপ্রিল 8, 2025
20250408_105615.jpg

ওঙ্কার ডেস্ক: ভারতে প্রত্যর্পণ ঠেকাতে দ্বিতীয় বার মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ২৬/১১ মুম্বই হামলার অন্যতম চক্রী তাহাউর রানা। কিন্তু আদালত তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছে। ফলে মার্কিন প্রশাসন কর্তৃক ভারতের হাতে তাঁকে তুলে দেওয়া কেবল সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছে।

ভারতে প্রত্যর্পণের নির্দেশের উপর স্থগিতাদেশ চেয়ে মার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টসের বেঞ্চে গত ৪ এপ্রিল রানা আবেদন করেছিলেন। সোমবার আদালতের তরফে জানানো হয়েছে, সেই আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত ২৫ জানুয়ারি রানাকে ভারতে প্রত্যর্পণের অনুমতি দিয়েছিল মার্কিন সুপ্রিম কোর্ট। এর পর নিজেকে বাঁচাতে গত ৭ মার্চ মার্কিন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। কিন্তু বিচারপতি এলেনা কাজান তাঁর আবেদন খারিজ করে দিয়েছিলেন। সেই সময় আদালতে রানা দাবি করেন, ‘আমি পাকিস্তানি বংশোদ্ভূত এবং মুসলিম। তাই ভারতীয় কর্তৃপক্ষ আমার উপর অত্যাচার চালাবেন বলে আশঙ্কা করছি।’

তাহাউর রানা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডিয়ান নাগরিক। লস অ্যাঞ্জেলসের একটি ডিটেনশন সেন্টারে বর্তমানে বন্দি। ২৬/১১ হামলার ষড়যন্ত্রকারী পাকিস্তানি-আমেরিকান সন্ত্রাসী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রানার সম্পর্ক রয়েছে। গত ফেব্রুয়ারিতে তাঁর প্রসঙ্গে সাংবাদিকদের সামনে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আজ আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমার প্রশাসন বিশ্বের একজন চক্রান্তকারী এবং অত্যন্ত খারাপ লোকের প্রত্যর্পণের অনুমোদন দিয়েছে।’ ট্রাম্প আরও জানান বিচারের মুখোমুখি করার জন্য তাহাউর রানাকে ভারতে পাঠানো হচ্ছে। প্রসঙ্গত, ২০০৮ সালে ২৬ নভেম্বর, ১০ জন পাকিস্তানি সন্ত্রাসীর একটি দল মুম্বইয়ে হামলা চালায়। প্রায় ৬০ ঘন্টা ধরে চলা সেই হামলায় ১৬৬ জনকে খুন করা হয়েছিল। এই ঘটনায় ধৃত সন্ত্রাসী আজমল আমির কাসভের ফাঁসি হয়েছে।

Post Views: 87

Continue Reading

Previous: জামশেদপুরকে হারিয়ে ফাইনালে বেঙ্গালুরুর সামনে মোহনবাগান
Next: ‘আমি আসছি’, আওয়ামী লীগের কর্মী সমর্থকদের বার্তা হাসিনার

সম্পর্কিত গল্প

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.