Skip to content
জুলাই 23, 2026
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play

Onkar Bangla

Primary Menu
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তরবঙ্গ
    • বর্ধমান
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
    • হাওড়া ও হুগলি
    • পুরুলিয়া বীরভূম বাঁকুড়া
    • উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা
    • নদিয়া মুর্শিদাবাদ
  • দেশ
  • বিদেশ
  • বাংলাদেশ
  • সম্পাদকের পাতা
    • এডিট
    • পোস্ট এডিট
    • বইপত্র
  • খেলা
  • বিনোদন
  • লাইফ স্টাইল
  • ভ্রমন
  • পাঁচফোড়ন
  • লাইভ
  • ভিডিও
  • যোগাযোগ করুন
  • Home
  • বাংলাদেশ
  • হাসিনার বক্তব্য প্রকাশ থেকে সংবাদ মাধ্যমকে বিরত থাকার হুঁশিয়ারি ইউনুস সরকারের

হাসিনার বক্তব্য প্রকাশ থেকে সংবাদ মাধ্যমকে বিরত থাকার হুঁশিয়ারি ইউনুস সরকারের

Online Desk নভেম্বর 18, 2025
yunus-sized-dss.jpg

ওঙ্কার ডেস্ক: মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা যাবে না, বাংলাদেশের সংবাদমাধ্যমগুলিতে এমনই হুঁশিয়ারি দিল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সতর্কবার্তা অমান্য করলে শাস্তির মুখে পড়তে হবে বলেও জানানো হয়েছে।

সোমবার অর্থাৎ ১৭ নভেম্বর বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা শুনিয়েছে। জুলাই হত্যাকাণ্ডের মামলায় ট্রাইব্যুনাল এই সাজা ঘোষণা করেছে। এদিনই বাংলাদেশের জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি (এনসিএসএ) একটি প্রেস বিবৃতি প্রকাশ করেছে। সেখানে হুঁশিয়ারির সুরে বলা হয়েছে, ‘অপরাধী’ এবং ‘পলাতক’ শেখ হাসিনার বক্তব্য বাংলাদেশে হিংসায় প্ররোচনা দিতে পারে। এর ফলে সামাজিক স্থিতাবস্থা এবং সম্প্রীতি নষ্ট হতে পারে। দেশের জাতীয় নিরাপত্তা এবং শান্তি শৃঙ্খলা রক্ষায় তাই এই ধরনের কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম হাসিনার বক্তব্য যে ভাবে প্রচার করছে, তাতে উদ্বিগ্ন জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সি।

এর আগেও অন্তর্বর্তী সরকার একটি বিবৃতি দিয়ে বলেছিল বাংলাদেশের সংবাদমাধ্যমগুলি যদি আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনার বক্তব্য সম্প্রচার করে, তাহলে তা ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের গুরুতর লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। সম্প্রতি ভারতে বসে বেশ কয়েকটি সংবাদ সংস্থা এবং ভারতীয় সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনা। তা নিয়েও নিজেদের আপত্তির কথা জানিয়েছিল ঢাকা।

Post Views: 96

Continue Reading

Previous: পাকিস্তানে অসুস্থ শ্রীলঙ্কার খেলোয়াড়রা, ম্যাচের আগেই ফিরে গেলেন দেশে
Next: ভিসা ছাড়াই যাওয়া যেত ইরানে, ভারতীয়দের জন্য সেই সুবিধা বাতিল করল তেহরান

সম্পর্কিত গল্প

death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
kalyan-banerjee.jpg

এনসিপিআই সাংসদদের সঙ্গে দুর্ব্যবহার! কল্যাণকে বাদল অধিবেশন থেকে সাসপেন্ড করলেন স্পিকার

Online Desk জুলাই 22, 2026

You may have missed

rajnath-singh.jpg

‘ছাত্রদের বিভ্রান্ত করছে রাজনৈতিক দলগুলো’, আক্রমণে রাজনাথ

Online Desk জুলাই 22, 2026
death.jpg

জলের ট্যাঙ্কে নেমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু মা-সহ একই পরিবারের তিন জনের

Online Desk জুলাই 22, 2026
rahul-gandhi.jpg

‘১০ বছরে ফাঁস ১৫২ প্রশ্ন, কিন্তু সাজা হয়নি কারোর!’, মোদী সরকারকে ফের তোপ রাহুলের

Online Desk জুলাই 22, 2026
lalit-modi.jpg

ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি! ১৬ বছর পর ভারতে ফিরছেন আইপিএল-এর প্রতিষ্ঠাতা ললিত মোদী

Online Desk জুলাই 22, 2026
  • Get in Touch
  • Privacy Policy
  • Facebook
  • Instagram
  • YouTube
  • Linkedin
  • WhatsApp Channel
  • Google Play
Copyright © All rights reserved. | Designed and Maintained by UQ Labs.